• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
  • |
  • Bangla Converter
  • |
শিরোনাম :
না’গঞ্জ সদর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত না’গঞ্জ সদরে দিনব্যাপি আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণে ও জনগণের জনসচেতনতা বাড়াতে অব্যাহত কার্যক্রম চলমানঃ ডি‌সি রায়হান কবির নানা আয়োজনে নারায়ণগঞ্জে দিনব্যাপি বাংলাদেশ লেখক সম্মেলন অনুষ্ঠিত না’গঞ্জ সদরে ত্রয়োদশ জতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা শীতবস্ত্রহীন শীতার্থ পথচারী,অসহায়, দরিদ্র, প্রতিবন্ধী ও ভাসমান মানুষের পাশে কম্বল নিয়ে মানবিক পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী না’গঞ্জ সদরে শীতার্ত এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ডিসির কম্বল বিতরণ সদরে প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে কম্বল বিতরণ ও পিঠা উৎসব কুষ্টিয়ায় নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কনস্টেবল থেকে ইনস্পেক্টর পদে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ রাতে ফতুল্লার তল্লায় এতিমখানা ও শীতার্ত পথচারীদের মাঝে সদর ইউএনও’র কম্বল বিতরণ

বি ডব্লিউ সি’র উদ্যোগে কাজী আনিসুল হক’র জন্মোৎসব উদযাপন

শাহানাজ আক্তার সাথী / ৫০৩ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর সভাপতি ও সাংবাদিক কাজী আনিসুল হক হীরা’র জন্মোৎসব উপলক্ষে ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাদ মাগরিব চাষাড়া রামবাবুর পুকুর পাড় রুপান্তর লিভিং লিমিটেড এর কার্যালয়ে কোক কাটার মধ্য দিয়ে উদযাপন করা হয়।

তার লেখক নাম কাজী আনিসুল হক। বাবা সামসুল হক, মাতা শাহীনুর হক। ১৯৮৬ সালের ৪ঠা সেপ্টেম্বরে বাংলার প্রাচীন রাজধানী ঐতিহ্যবাহী বন্দর নগরী নারায়ণগঞ্জ জেলার দেওভোগ মাদ্রাসা শেষমাথা এলাকায় জন্ম। পেশা সাংবাদিকতা, নেশা কবিতা লেখা।
বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর সাধারণ সম্পাদক কবি ফরিদুল মাইয়ান ও সদস্য মোঃ শফিকুল ইসলাম আরজু এর সার্বিক তত্বাবধানে এ সময় সৃজনশীল লেখক কাজী আনিসুল হক হীরা’র জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক আজকের নীর বাংলা পত্রিকা’র সম্পাদক ও প্রকাশক এস.এম ইমদাদুল হক মিলন, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট এর নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি এস.এম.জহিরুল ইসলাম বিদ্যুৎ, পুরাতন পাতা সম্পাদক ও প্রকাশক রমজান বিন মোজাম্মেল, সাংবাদিক আসলাম মিয়া, সাংবাদিক সোনিয়া দেওয়ান প্রীতি, সাংবাদিক মনির হোসেন, কবি মিথুন খান , সাংবাদিক সেলিম, সাংবাদিক ওয়ারদে রহমান, কন্ঠ শিল্পী রিয়া খান, কবি শাহনাজ আক্তার সাথী, লাকি আক্তার, কবি সাদ্দাম মোহাম্মদ সহ প্রমূখ।
উপস্থিত সকলেই কবি আনিসুল হক হীরা’র দীর্ঘায়ু জীবন ও উত্তরোত্তর সফলতা কামনা করেন।
তার প্রথম কাব্যগ্রন্থ তুমি (২০০৭)। দ্বিতীয় কাব্যগন্থ ‘জলরঙ নারী'(২০২০)। তৃতীয় কাব্যগ্রন্থ ‘ এ কবিতা তোমাকে দিলাম’ (২০২২)। চতুর্থ কাব্যগ্রন্থ ‘জুহি সিরিজ’ (২০২৩)। পঞ্চম কাব্যগ্রন্থ ‘স্বয়ং বাংলাদেশ'(২০২৫)। স্ব-নির্বাচিত প্রেমের কবিতা ‘বিপদজনক একশো এক’ (২০২৫)। লেখালেখির পাশাপাশি তিনি
সম্পাদনা করেছেন কবিতার কম্পাস, লক্ষ্যাপারে ও অভিযান পত্র।
বর্তমানে তিনি দৈনিক আজকের নীরবাংলা পত্রিকায় বার্তা সম্পাদক এবং বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর সভাপতির দ্বায়িত্ব পালন করছেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..