• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধী ব্যাক্তি ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ বহু ভাষাবিদ কবি মাহমুদুল হাসান নিজামী আর নেই লাঙ্গলবন্দে মহাঅষ্টমী পূণ্যস্নান উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত না’গঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এর সাথে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সৌজন্য সাক্ষাতে সম্মাননা স্মারক প্রদান ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণঃ স্বরাষ্ট্রমন্ত্রী না’গঞ্জে রমজান উপলক্ষে মাসব্যাপি সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক সাখাওয়াত হোসেন খান শিশুসাহিত্যিক হাসান হাফিজসহ ঘোষিত নয়জনকে বিডাব্লিউসিএন-এর শুভেচ্ছা ও অভিনন্দন ফতুল্লায় তিতাস গ্যাস বিস্ফোরণে নিহত মিন্টুর পরিবারকে আর্থিক অনুদান

বি ডাব্লিউ সি এন -এর সাহিত্য আড্ডায় দীপক ভৌমিকের কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন

বিডিনিউজ আই ডেস্ক : / ৩৯৯ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৮ মে, ২০২২

নিজস্ব সংবাদদাতা: ২৭ মে শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ মহানগরীর উত্তর চাষাড়া রামবাবুর পুকুরপাড়স্থ রুপান্তর লিভিং এর কার্যালয়ে বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর নিয়মিত ‘সাহিত্য আড্ডা’ আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে কবিতা পাঠের মাধ্যমে কবি ও সাংবাদিক দীপক ভৌমিক -এর নতুন কাব্যগ্রন্থ ‘সুন্দর না স্ববিরোধীতা’ পাঠউন্মোচন করা হয়।

বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ -এর আহ্বায়ক কবি কাজী আনিসুল হকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কবি দীপক ভৌমিক, কবি আল-আশরাফ বিন্ধু, কবি ফরিদুল মাইয়ান, কবি মিথুন খান, কবি সালমা ডলি, মানব কল্যান পরিষদের চেয়ারম্যান মান্নান ভূইয়া, কবি আল আমিন বৈরাগী, রোকসানা পারভীন পিংকি,কবি তাসলিমা আক্তার পারভীন, কবি ইকবাল হোসেন রোমেছ, কবি সুমন সরকার, কবি এমডি সোহেল, কবি এস এম জুয়েল সরকার, কবি সালাউদ্দিন আমির প্রমুখ ।

কবিতা, গান ও পুথি পাঠের মাধ্যমে সকল লেখকদের গঠনমূলক আলোচনা এবং মুক্ত মত প্রকাশে বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ -এর সাহিত্য আড্ডা প্রাণবন্ত হয়ে ওঠে।
উক্ত আড্ডায় নারায়ণগঞ্জ এর লেখকদের নিয়ে লেখক পরিচিতি প্রকাশের সিধান্ত জানানো হয়।

উল্লেখ্য, কবি দীপক ভৌমিক -এর কবিতার বই ‘ সুন্দর না স্ববিরোধীতা’ পাঠ উন্মোচিত হয়। সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি রফিউর রাব্বি’র করা চকচকে প্রচ্ছদে বইটি প্রকাশ করেছে মা প্রকাশনী। ১২৮ পৃষ্ঠার ৯৬ টি কবিতায় সাজানো বইটির মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..