• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
সৎ মায়ের প্রচলিত নেতিবাচক ধারণা ভেঙে ভালোবাসার গল্পে নির্মিত হচ্ছে নাটক ‘আসল মা’ নবীগঞ্জ খেয়াঘাটে সাবিহা সাথী কিচেনে ভোজনরসিকদের ভিড় হ য ব র ল নারায়নগঞ্জ: সমাধান কোন পথে? নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত মানবিকতা না থাকলে ডিগ্রির মূল্য কী: ডিসি জাহিদ না’গঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর নিরাপত্তা পরিদর্শনে ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সেমিনার অনুষ্ঠিত নাসিকের পরিচ্ছন্নতা অভিযান: চাষাঢ়া-সাইনবোর্ড লিংক রোডের চানমারি মাইক্রো স্ট্যান্ডের সামনের ময়লার ভাগাড় পরিষ্কার না’গঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

ভাম্যমান আদালতের অভিযানে জরিমানা ও ভুয়া ডেন্টাল কেয়ার বন্ধ

নিজস্ব সংবাদদাতা / ১০৭৭ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

আজ ২৬ আগস্ট মঙ্গলবার মান্যবর নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সদয় নির্দেশনা মোতাবেক আফিয়া ডেন্টাল কেয়ার নামে মোস্তফা টাওয়ার, ইউনিটি হাসপাতাল, সানারপাড় এ ভুয়া ডেন্টাল চিকিৎসক এর সন্ধানে এক বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজ শিশির।
সে সময় দেখা যায় ‘ড. ফারজানা আখতার, ভুয়া বিএমডিসি রেজি: নম্বর’ ব্যবহার করে ডেন্টাল ক্লিনিক পরিচালনা করছেন।

মোবাইল কোর্ট পরিচালনা করে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্টার আইন, ২০১০ আইনে ১ লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়েছে এবং ক্লিনিক সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

মোবাইল কোর্টে সার্বিক সহায়তা প্রদান করেন সিভিল সার্জন এর কার্যালয়, নারায়ণগঞ্জ এর মেডিকেল অফিসার ড. শহিদুল ইসলাম খান ও জেলা পুলিশ, নারায়ণগঞ্জ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..