• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর নিরাপত্তা পরিদর্শনে ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সেমিনার অনুষ্ঠিত নাসিকের পরিচ্ছন্নতা অভিযান: চাষাঢ়া-সাইনবোর্ড লিংক রোডের চানমারি মাইক্রো স্ট্যান্ডের সামনের ময়লার ভাগাড় পরিষ্কার না’গঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের প্রশিক্ষণ নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২১ পরিবারকে ৬৯ লাখ টাকার সহায়তা নারায়ণগঞ্জে পোশাক কারখানায় কর্মপরিবেশ ও উৎপাদন স্বাভাবিক কাঙ্ক্ষিত সেবা পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)-কে পিতৃসম আশীর্বাদ সেবাপ্রার্থীর বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইইউর সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর গোগনগর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপি’র দোয়া মাহফিল

মডেলিং -এর পাশাপাশি চলচ্চিত্রের নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছেন মেহেরুননেছা লিজা

বিডি নিউজ আই ডেস্ক / ১৮৬ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

স্বপ্নের সিঁড়ি বেয়ে সবাই নিজের লক্ষ্যে পৌঁছাতে চায়। কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে প্রয়োজন সাধনা ও কঠোর পরিশ্রম। অতিক্রম করতে হয় দীর্ঘ পথ। তেমনি স্বপ্নের সিঁড়ি বেয়ে হাঁটি হাঁটি পা পা করে নারায়ণগঞ্জের গণ্ডি পেরিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে নিজের পরিচিতি তুলে ধরেছেন মডেল মেহেরুননেছা লিজা। মডেলিংয়ের মাধ্যমে প্রশংসা কুড়িয়েছেন তিনি। দিনে দিনে বেড়েছে তাঁর দর্শক, ভক্ত ও অনুসারীর সংখ্যা। র‍্যাম্প শো ও পণ্যের মডেলিং দিয়ে যাত্রা শুরু হলেও তাঁর দু-চোখ ভরা স্বপ্ন একজন চলচ্চিত্র অভিনেত্রী হওয়ার।

মেহেরুননেছা লিজা নারায়ণগঞ্জ শহরের দেওভোগ দাতা সড়ক এলাকার বাসিন্দা। তাঁর বাবা লিটন আহম্মেদ লিপু। ২০২৩ সালে একটি ড্রেস হাউসের মাধ্যমে মডেলিং শুরু করেন তিনি। পরবর্তী সময়ে কসমেটিকস, জুয়েলারিসহ নানা ধরনের পণ্যের বিজ্ঞাপনে কাজ করে পরিচিতি অর্জন করেন। ফ্যাশন ডিজাইনার আনোয়ার মোর্তজার হাত ধরে ফ্যাশন হাউসের মডেল হিসেবে তাঁর এই অঙ্গনে পথচলা শুরু। নারী উদ্যোক্তা বুবলীর উৎসাহে মডেলিংয়ে এগিয়ে চলা এবং স্বামী পারভেজ মোল্লার সহযোগিতায় কাজের পরিধি বৃদ্ধি করেন তিনি।

ইতোমধ্যে বেশ কয়েকটি শোরুম উদ্বোধন করেছেন লিজা। বিভিন্ন ইভেন্ট ও প্রতিযোগিতায় অংশ নিয়ে অর্জন করেছেন বিজয়ীর পদক। সম্প্রতি ঢাকায় একটি ইভেন্টের র‍্যাম্প শো প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন তিনি। এবিএম মাল্টিমিডিয়া আয়োজিত একটি প্রতিযোগিতায় প্রথম পুরস্কার অর্জন করেন। বাবুলস ব্লু ও শাহরিয়ার সোহেলের কাছ থেকে মডেলিংয়ের প্রশিক্ষণও গ্রহণ করেছেন তিনি।

মডেল মেহেরুননেছা লিজার সঙ্গে কথা বললে তিনি জানান, পেশাদার মডেল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি চলচ্চিত্র অঙ্গনে কাজ করার আগ্রহ রয়েছে তাঁর। চিত্রনায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চান তিনি। তাঁর এই স্বপ্ন পূরণের পথে পরিবারের সদস্যরা সব সময় উৎসাহ, অনুপ্রেরণা ও সহযোগিতা করে চলেছেন।

লিজা তাঁর দর্শক, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের Meherunnesa Lija নামের ফেসইবুক পেজটি অনুসরণ করার এবং তাঁর কাজের খবরাখবর জানতে পেজটি ফলো ও সার্চক্রাইব করতে আহ্বান জানান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..