• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
  • |
  • Bangla Converter
  • |
শিরোনাম :
না’গঞ্জ সদর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত না’গঞ্জ সদরে দিনব্যাপি আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণে ও জনগণের জনসচেতনতা বাড়াতে অব্যাহত কার্যক্রম চলমানঃ ডি‌সি রায়হান কবির নানা আয়োজনে নারায়ণগঞ্জে দিনব্যাপি বাংলাদেশ লেখক সম্মেলন অনুষ্ঠিত না’গঞ্জ সদরে ত্রয়োদশ জতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা শীতবস্ত্রহীন শীতার্থ পথচারী,অসহায়, দরিদ্র, প্রতিবন্ধী ও ভাসমান মানুষের পাশে কম্বল নিয়ে মানবিক পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী না’গঞ্জ সদরে শীতার্ত এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ডিসির কম্বল বিতরণ সদরে প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে কম্বল বিতরণ ও পিঠা উৎসব কুষ্টিয়ায় নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কনস্টেবল থেকে ইনস্পেক্টর পদে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ রাতে ফতুল্লার তল্লায় এতিমখানা ও শীতার্ত পথচারীদের মাঝে সদর ইউএনও’র কম্বল বিতরণ

মূল্য বৃদ্ধির অন্যায় সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে: যুব বাঙালি

বিডিনিউজ আই ডেস্ক : / ৪২১ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৮ নভেম্বর, ২০২১

বিডি নিউজ আই: দেশ পরিচালনায় শ্রম-কর্ম-পেশাজীবীদের প্রতিনিধিত্ব না থাকায় মূল্য বৃদ্ধির অন্যায় সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে বলে মনে করে যুব বাঙালি।

গত ৭ নভেম্বর রোববার সংগঠনের আহ্বায়ক অপু, যুগ্ম আহ্বায়ক রায়হান তানভীর, কাজী আবু কাওছার ও সদস্য সচিব তানসেন এক যৌথ বিবৃতিতে বলেন, ডিজেল ও কেরোসিন তেলের মূল্য বৃদ্ধি করেছে সরকার। তার সঙ্গে তাল মিলিয়ে পরিবহনের ভাড়া বৃদ্ধির দাবিতে অবরোধ পালন করছে পরিবহন মালিকরা। ভাড়া বৃদ্ধির প্রস্তাব নিয়ে পরিবহন মালিকেরা বৈঠক করছেন সরকারের সঙ্গে। অথচ এই মূল্যবৃদ্ধিতে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হবে জনগণকেই। তেলের মূল্য বৃদ্ধি, পরিবহন ভাড়া নির্ধারণের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সেই জনগণের কোনো অংশের কথা বলার সুযোগ নেই।

নেতৃবৃন্দ বলেন, রাষ্ট্রীয় কাঠামো ও শাসনব্যবস্থায় শ্রমজীবী, কর্মজীবী ও পেশাজীবীদের প্রতিনিধিত্ব না থাকায় জাতীয় জীবনে এই দুর্ভোগ দেখা দিয়েছে। দেশ পরিচালনায়, উৎপাদন ও বন্টন ব্যবস্থাপনায় শ্রেণীপেশার জনগণের প্রতিনিধিত্বের মাধ্যমেই এই ধরণের দুর্ভোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। তেলের মূল্য বৃদ্ধি, পরিবহন ভাড়া নির্ধারণ থেকে শুরু করে দেশ পরিচালনার সকল স্তর ও পর্যায়ে শ্রম-কর্ম-পেশার প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..