• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জে পার্টনার ফিল্ড স্কুুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হাম থেকে বাঁচতে ড্যাব’র উদ্যোগে ভিক্টোরিয়া হাসপাতালে সচেতনতামূলক প্রচারপত্র বিলি ফতুল্লায় অনা মেম্বারের উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে দন্ত চিকিৎসা সেবা ও টুথপেস্ট-ব্রাশ বিতরণ দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে সাংগঠনিক দক্ষতায় সম্মাননা পেলেন কামরুল ইসলাম দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ বর্ণিল আয়োজনে দৈনিক আজকের নীরবাংলা’র ১৭ বছরে পদার্পণ উদযাপন বন্দর উপজেলায় বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক রায়হান কবির নারায়ণগঞ্জ সদর উপজেলায় “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬”এর বাছাই পর্ব সম্পন্ন নারায়ণগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন নিলে বন্দুক উপহার!

বিডিনিউজ আই ডেস্ক : / ৪১৫ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৪ জুন, ২০২১

যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্যের সরকার করোনা ভ্যাকসিন নিতে জনগণকে উদ্ধুদ্ধ করতে এবার লটারির মাধ্যমে পিকআপ ট্রাক, শিকারের জন্য নিবন্ধন ও বন্দুক দিচ্ছে।

মাত্র এক ডোজ টিকা নিয়ে নিবন্ধন করলেই অর্থপুরস্কার ছাড়া রাইফেল ও শটগানও দেয়া হবে। ২০ জুন থেকে ৪ আগস্ট পর্যন্ত যারাই টিকা নেবেন, তাদের মধ্য থেকে লটারি করে পুরস্কার দেয়া হবে। প্রতি সপ্তাহে এই লটারি হবে।
১০ লাখ মার্কিন ডলারের আর্থিক পুরস্কারের ব্যবস্থাও করেছে এই অঙ্গরাজ্য সরকার। দুই ডোজ ভ্যাকসিন নেয়া হয়ে গেলে ১৬ থেকে ৩৫ বছর বয়সীদের প্রত্যেককেই একশ ডলারের বন্ড বা গিফট কার্ড দিবে বলে জানিয়েছে ওয়েস্ট ভার্জিনিয়া সরকার।

এর আগে জনগণকে টিকা দিতে উৎসাহিত করতে মিলিয়ন ডলারের লটারি, শিক্ষাবৃত্তি, বিনামূল্যে বিয়ার বিতরণ করে এসেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..