• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জে পার্টনার ফিল্ড স্কুুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হাম থেকে বাঁচতে ড্যাব’র উদ্যোগে ভিক্টোরিয়া হাসপাতালে সচেতনতামূলক প্রচারপত্র বিলি ফতুল্লায় অনা মেম্বারের উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে দন্ত চিকিৎসা সেবা ও টুথপেস্ট-ব্রাশ বিতরণ দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে সাংগঠনিক দক্ষতায় সম্মাননা পেলেন কামরুল ইসলাম দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ বর্ণিল আয়োজনে দৈনিক আজকের নীরবাংলা’র ১৭ বছরে পদার্পণ উদযাপন বন্দর উপজেলায় বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক রায়হান কবির নারায়ণগঞ্জ সদর উপজেলায় “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬”এর বাছাই পর্ব সম্পন্ন নারায়ণগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

যেই প্রার্থী আচরণবিধি লংঘন করবে শোকজ নয়,তার প্রার্থিতা বাতিল হয়ে যাবে :নির্বাচন কমিশনার মোঃ আনোয়ারুল ইসলাম

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৩৮১ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

যেনতেন ভাবে কোনো নির্বাচনের আয়োজন হবে না। যেখানে জরিমানা করা দরকার, যেখানে জেল দেওয়া দরকার, ম্যাজিস্ট্রেটরা সব সময় তৎপর থাকবে এবং যথাযথ ব্যবস্থা নিবে। এমনটা জানিয়ে নির্বাচন কমিশনার মোঃ আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আচরণ বিধি লংঘন করলে কাউকে ছাড় দিবে না নির্বাচন কমিশন। এক্ষেত্রে আমরা কোন শোকজ করবো না, যেই প্রার্থী আচরণবিধি লংঘন করবে, তার প্রার্থিতা বাতিল হয়ে যাবে।

সোমবার (১ ডিসেম্বর) নারায়ণগঞ্জ বন্দরে সায়রা গার্ডেনে ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, যেনতেন ভাবে কোনো নির্বাচনের আয়োজন হবে না। যেখানে জরিমানা করা দরকার, যেখানে জেল দেওয়া দরকার, ম্যাজিস্ট্রেটরা সব সময় তৎপর থাকবে এবং যথাযথ ব্যবস্থা নিবে।

নির্বাচনকালে পোস্টারের বিষয়ে তিনি বলেন, এবার নির্বাচনের সময় কোন পোস্টার থাকবেনা, তফসিল ঘোষণার সাথে সাথে আমরা এই বিষয়ে কঠোর হবো। প্রার্থীদের সবার জন্য একটি লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করার জন্য যা যা করার দরকার করব।

নির্বাচন কেন্দ্রে আইন-শৃঙ্খলা বিষয়ে তিনি বলেন, কমিশনের একটি মনিটরিং সেল থাকবে আইনশৃঙ্খলা এবং প্রশাসনের সমন্বয়ে যেকোনো মুহূর্তে সহজে সিদ্ধান্ত নিতে পারবেন তারা। আমরা আশা রাখি, এবারে নির্বাচন একটি সর্বোত্তম নির্বাচন হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মোঃ হাসানুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, উপসচিব মোঃ মোস্তফা হাসান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী প্রমুখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..