• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর নিরাপত্তা পরিদর্শনে ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সেমিনার অনুষ্ঠিত নাসিকের পরিচ্ছন্নতা অভিযান: চাষাঢ়া-সাইনবোর্ড লিংক রোডের চানমারি মাইক্রো স্ট্যান্ডের সামনের ময়লার ভাগাড় পরিষ্কার না’গঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের প্রশিক্ষণ নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২১ পরিবারকে ৬৯ লাখ টাকার সহায়তা নারায়ণগঞ্জে পোশাক কারখানায় কর্মপরিবেশ ও উৎপাদন স্বাভাবিক কাঙ্ক্ষিত সেবা পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)-কে পিতৃসম আশীর্বাদ সেবাপ্রার্থীর বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইইউর সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর গোগনগর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপি’র দোয়া মাহফিল

রেড ক্রিসেন্ট নির্বাচনে ভাইস চেয়ারম্যান ও সদস্য পদে মনোনয়নপত্র নিলেন নিরব রায়হান

নিজস্ব সংবাদদাতা / ১৪৩ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নারায়ণগঞ্জ ইউনিটের আসন্ন নির্বাচনকে ঘিরে প্রার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নির্বাচনে ভাইস চেয়ারম্যান ও সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এনসিপির নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান। পূর্বে নিরব রায়হান নারায়ণগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কও ছিলেন।

আজ শনিবার (২৪ অক্টোবর) তিনি ইউনিটের সচিবের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর আগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়।

জানা গেছে, ২৫ অক্টোবর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন নির্ধারণ করা হয়েছে। এবারের নির্বাচনে একজন সহ-সভাপতি (ভাইস চেয়ারম্যান), একজন সাধারণ সম্পাদক ও পাঁচজন সদস্য নির্বাচিত হবেন।

মনোনয়ন সংগ্রহ করে নিরব রায়হান বলেন, রেড ক্রিসেন্ট একটি মানবসেবামূলক সংগঠন। আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত করতেই আমি নির্বাচনে অংশ নিচ্ছি।

তিনি আরও জানান, বিগত সময়ে রেড ক্রিসেন্ট সোসাইটিকে কুক্ষিগত করে রাখা হয়েছিলো। জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত এড হক কমিটিতে আমার থাকার সুযোগ হয়েছিলো। সে সুবাদে রেড ক্রিসেন্টের সাথে থেকে কাজ করেছি৷ আগামীতেও নারায়ণগঞ্জের স্বার্থে রেড ক্রিসেন্টের সাথে থেকে সেবামূলক কাজে অংশ নিতেই নির্বাচনে অংশগ্রহণ করতেছি৷ সবার দোয়া ও সমর্থন আমি প্রত্যাশা করি৷ ইনশাআল্লাহ ভালো কিছুর অপেক্ষায় আছি৷

নির্বাচিত হলে সততা ও নিষ্ঠার সাথে নারায়ণগঞ্জে রেড ক্রিসেন্টের কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজ করবো।

উল্লেখ্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ ইউনিটের এই নির্বাচনকে ঘিরে প্রার্থী ও ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..