• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সফর সফল করতে বাঁশখালী,শাহ আমানত বিমানবন্দর ও হাটহাজারীর অনুষ্ঠানস্থলের প্রতিটি প্রস্তুতি সরেজমিনে তদারকিতে দিনরাত মাঠে চট্টগ্রামের ডিসি জাহিদ সঠিক তথ্যভান্ডার নৌপরিবহনে দ্রুত সিদ্ধান্তে সহায়ক হবে : ডিসি মো :রায়হান কবির প্রিপেইড মিটার বাতিল দাবিতে ১১ আগস্ট নারায়ণগঞ্জ শহরে গণমিছিল, আসতে পারে হরতালের ঘোষণা ড. লুৎফুল কবিরের ৪২তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি ও ন্যায়বিচারের আকুতি ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান বক্তাবলীতে নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ব্র্যাকের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত দায়িত্ববোধ, মানবিকতা ও সামাজিক সচেতনতা ছাড়া শুধু চিকিৎসাসেবা দিয়ে সুস্থ সমাজ গড়া সম্ভব নয় : ডিসি জাহিদ ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পলিনের পাশে দাঁড়ালেন মানবিক ডিসি মো: রায়হান কবির

র‌্যাবের অভিযানে কিশোর গ্যাংয়ের ৯ সদস্য গ্রেফতার

বিডিনিউজ আই ডেস্ক : / ৩৮৮ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২১ জুন, ২০২১
সিদ্ধিরগঞ্জের ওয়াপদা এলাকা থেকে আটক ৯ জন।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছয়টি এসএস পাইপ ও তিনটি বিশেষ ধরনের ছুরি জব্দ কিশোর গ্যাংয়ের ৯ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার (২০ জুন) রাত সাড়ে ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের ওয়াপদা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

সোমবার গণমাধ্যমে পাঠানো র‍্যাব-১১ এর উপ-পুলিশ কমিশনার (এএসপি) মো. সম্রাট তালুকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আটককৃতরা হলো- মিলন হোসেন (২৮), সারোয়ার হোসেন (২৬), আমিজ উদ্দীন জনি (২৭), মো. বাবু (২০), ইকবাল হোসেন (১৯), আরিফ হোসেন (২৬) ও মো. রবিন (১৮)। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বাকি দুইজনের নাম প্রকাশ করা হয়নি।

র‌্যাব জানায়, আটককৃত এসব তরুণ-কিশোর ‘হোসেন গ্রুপ’ এর সক্রিয় সদস্য। তারা সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসী ও ছিনতাই চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..