• বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
শীঘ্রই কুতুবপুরে মাদক-সন্ত্রাসবিরোধী অভিযান: এসপি মিজানুর রহমান মুন্সি নারায়ণগঞ্জে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস পালিত জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে প্রেস ক্লাবে জাসাসের ‘সংস্কৃতি আগ্রাসন প্রতিরোধ’ শীর্ষক আলোচনা ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে ডিসি মো:রায়হান কবির মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : সারোয়ারুল আবেদীন‌ খোকন ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র পক্ষ থেকে সর্বস্তরের জনগণের প্রতি রহিলো ঈদের শুভেচ্ছা  ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী সাবেক ছাত্রনেতা রোমেন-এর ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা

শারদীয় দুর্গা পুজায় নিরাপত্তার দাবিতে স্বারকলিপি প্রদান

বিডিনিউজ আই ডেস্ক : / ৩৩৫ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

বিডি নিউজ আই, বিশেষ সংবাদদাতা : বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলা কমিটি আসন্ন শারদীয় দুর্গা পূজায় নারী ও কন্যা শিশুসহ সকলের নিরাপত্তা প্রদানের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে স্বাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করেন।

বৃহস্পতিবার ২২ সেপ্টেম্বর ২০২২ তারিখ দুপুর ১২টায় নারায়ণগঞ্জ জেলাসহ সারা দেশে এই উৎসব যাতে সুষ্ঠু ও সুন্দর এবং আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়। নারী ও শিশুরা যাতে নিরাপদ পরিবেশে দুর্গোৎসব পালন করতে পারে, সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাকুক। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। নারায়ণগঞ্জ জেলাসহ সারা দেশে আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব অনূষ্ঠিত হবে বলে প্রত্যাশা করেন।

জেলা প্রশাসক জনাব মঞ্জুরুল হাফিজ স্মারকলিপি গ্রহণ করেন। পুলিশ সুপারের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন এ এস পি (অপরাধ বিভাগ) ও এ এস পি (ডি এস বি)। মহিলা পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন জেলার সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি বীর নারী মুক্তিযোদ্ধা লক্ষ্মী চক্রবর্তী, জেলার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি আনজুমান আরা আকসির, জেলার সহ-সভাপতি ও কেন্দ্রীয় প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার সম্পাদক রীনা আহমেদ, জেলার সাধারণ সম্পাদক এডভোকেট হাসিনা পারভীন, সদস্য রাশিদা বেগম ও প্রোগ্রাম এক্সিকিউটিভ সুজাতা আফরোজ ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..