• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর নিরাপত্তা পরিদর্শনে ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সেমিনার অনুষ্ঠিত নাসিকের পরিচ্ছন্নতা অভিযান: চাষাঢ়া-সাইনবোর্ড লিংক রোডের চানমারি মাইক্রো স্ট্যান্ডের সামনের ময়লার ভাগাড় পরিষ্কার না’গঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের প্রশিক্ষণ নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২১ পরিবারকে ৬৯ লাখ টাকার সহায়তা নারায়ণগঞ্জে পোশাক কারখানায় কর্মপরিবেশ ও উৎপাদন স্বাভাবিক কাঙ্ক্ষিত সেবা পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)-কে পিতৃসম আশীর্বাদ সেবাপ্রার্থীর বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইইউর সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর গোগনগর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপি’র দোয়া মাহফিল

শারদীয় দুর্গোৎসবে না’গঞ্জের বিভিন্ন পূজা মন্ডপে মহিলা পরিষদ’র শুভেচ্ছা বার্তা প্রদান

নিজস্ব সংবাদদাতা / ১৩৪ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

সার্বজনীন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শহরের বিভিন্ন পুজা মন্ডপে নারায়ণগঞ্জ জেলা মহিলা পরিষদের নেতৃবৃন্দের শুভেচ্ছা বার্তা প্রদান করা হয়।

১৮ অক্টোবর থেকে ২০ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শহরের রামকৃষ্ণ মিশনসহ বিভিন্ন পুজা মন্ডপে নারায়ণগঞ্জ মহিলা পরিষদের নেতৃবৃন্দ শুভেচ্ছা বার্তা প্রদান করেন।

রামকৃষ্ণ মিশন, ঋষি পাড়া, চাষাড়া, আমলা পাড়া, পাল পাড়া, গোদনাইল, লক্ষ্মী নারায়ণ, হাজারীবাগ দূর্গা মন্দির উত্তর, দক্ষিণ এবং ২ নং ঢাকেশ্বরীহসহ বিভিন্ন পুজা মন্ডপ কমিটির সাথে শুভেচ্ছা বিনিময় করে বার্তা প্রদান করা হয়।

বার্তায়- শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানানো হয়। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাকুক। সকলে মিলে মিশে আনন্দ উপভোগ করুক- এই প্রত্যাশা সবসময়। শুভেচ্ছা বার্তায়- নারী-শিশুসহ সকলে নিরাপদ পরিবেশে উৎসব পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় পাঠাগার ও গবেষণা সম্পাদক এবং নারায়ণগঞ্জ জেলা সভাপতি রীনা আহমেদ, সহ-সভাপতি প্রতিকণা দাস ও কৃষ্ণা ঘোষ, সাধারণ সম্পাদক রহিমা খাতুন, আন্দোলন সম্পাদক সাহানারা বেগম, সদস্য রোকেয়া খাতুন, লিপি সরকার, পল্লবী প্রত্যাশা, নীলা আহমেদ প্রমুখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..