• শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
  • |
  • Bangla Converter
  • |
শিরোনাম :
সবার সহযোগিতায় নারায়ণগঞ্জে অবাধ নিরপেক্ষ উৎসবমুখর ভোটগ্রহণ সম্ভব হয়েছে: ডিসি মো: রায়হান কবির মহীয়সী সম্মাননা পেলেন নারায়ণগঞ্জের কবি কাজী আনিসুল হক না’গঞ্জ সদর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত না’গঞ্জ সদরে দিনব্যাপি আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণে ও জনগণের জনসচেতনতা বাড়াতে অব্যাহত কার্যক্রম চলমানঃ ডি‌সি রায়হান কবির নানা আয়োজনে নারায়ণগঞ্জে দিনব্যাপি বাংলাদেশ লেখক সম্মেলন অনুষ্ঠিত না’গঞ্জ সদরে ত্রয়োদশ জতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা শীতবস্ত্রহীন শীতার্থ পথচারী,অসহায়, দরিদ্র, প্রতিবন্ধী ও ভাসমান মানুষের পাশে কম্বল নিয়ে মানবিক পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী না’গঞ্জ সদরে শীতার্ত এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ডিসির কম্বল বিতরণ সদরে প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে কম্বল বিতরণ ও পিঠা উৎসব

শিক্ষাবান্ধব জাতীয় বাজেট প্রণয়নের দাবি ছাত্র ফ্রন্টের

বিডিনিউজ আই ডেস্ক : / ৫৭২ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
শিক্ষাবান্ধব বাজেট প্রণয়নের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

করোনাকালে শিক্ষাজীবনের অনিশ্চয়তা ও বৈষম্য দূর করার লক্ষ্য নিয়ে শিক্ষাবান্ধব বাজেট প্রণয়নের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। বৃহস্পতিবার (২৭ মে) জেলা প্রশাসক কার্যালয়ে এই স্মারকলিপি দেয় জেলা ছাত্র ফ্রন্টের নেতৃবৃন্দরা।
এর আগে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে শিক্ষা প্রতিষ্ঠান খোলা ও বেতন-ফি মওকুফ করার দাবীতে মানববন্ধন করে ছাত্র ফ্রন্টের নেতৃবৃন্দরা। এসময় সকল শিক্ষার্থীকে ভ্যাকসিন দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলা ও শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২৫ শতাংশ বরাদ্দের দাবি জানায় জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নেতৃবৃন্দ।
জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সভাপতি সুলতানা আক্তারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার অর্থ সম্পাদক মুন্নি সরদার, ফতুল্লা থানার সংগঠক ফয়সাল আহম্মেদ রাতুল, শহর শাখার সংগঠক সাইফুল ইসলাম প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, করোনা মহামারির কারণে শিক্ষার্থীদের শিক্ষা জীবন আজকে হুমকির মুখে পড়েছে। বাংলাদেশে করোনা মহামারি আরও বিপর্যয়ের শঙ্কা তৈরি করেছে। এরমধ্যে আমাদের করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা করতে হচ্ছে। তাই কবে থেকে শিক্ষাজীবন স্বাভাবিক হবে তা নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিনযাপন করছে শিক্ষার্থীরা। এই শিক্ষার্থীদের শিক্ষাজীবন রক্ষার্থে সরকারের কোন ধরনের আয়োজন নেই। এটা সরকারের দুর্যোগ মোকাবিলায় ব্যর্থতার পরিচয় বহন করে। এরই মধ্যেই আমরা জানি আগামী ৩ জুন ২১-২২ অর্থ বছরের বাজেট পেশ করতে যাচ্ছে সরকার। কিন্তু আমরা চলতি অর্থ বছরে দেখেছি শিক্ষা ও প্রযুক্তি খাত মিলিয়ে বরাদ্দ করা হয়েছে ১৫.১০ শতাংশ। যেখানে শুধু শিক্ষাখাতে বরাদ্দ হয়েয়ে মাত্র ১১.৬৯ শতাংশ, এটা খুবই অল্প বরাদ্দ। শিক্ষাখাতকে ঢেলে সাজাতে প্রয়োজন জাতীয় বাজেটের ২৫ শতাংশ বরাদ্দ করা। তাই শিক্ষাজীবন বাচাঁতে হলে আসন্ন জাতীয় বাজেটে শিক্ষাখাতে বিশেষ মনযোগ দেওয়া প্রয়োজন। এছাড়াও শিক্ষার্থীদের বেতন-ভাতা মওকুফ, সরকারের তরফ থেকে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের আর্থিক প্রণোদনা প্রদান এবং অনাবাসিক ছাত্রদের বাসাভাড়া, মেসভাড়া মওকুফের দাবি আজ যুক্তিসঙ্গত।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..