• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
  • |
  • Bangla Converter
  • |
শিরোনাম :
না’গঞ্জ সদর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত না’গঞ্জ সদরে দিনব্যাপি আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণে ও জনগণের জনসচেতনতা বাড়াতে অব্যাহত কার্যক্রম চলমানঃ ডি‌সি রায়হান কবির নানা আয়োজনে নারায়ণগঞ্জে দিনব্যাপি বাংলাদেশ লেখক সম্মেলন অনুষ্ঠিত না’গঞ্জ সদরে ত্রয়োদশ জতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা শীতবস্ত্রহীন শীতার্থ পথচারী,অসহায়, দরিদ্র, প্রতিবন্ধী ও ভাসমান মানুষের পাশে কম্বল নিয়ে মানবিক পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী না’গঞ্জ সদরে শীতার্ত এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ডিসির কম্বল বিতরণ সদরে প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে কম্বল বিতরণ ও পিঠা উৎসব কুষ্টিয়ায় নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কনস্টেবল থেকে ইনস্পেক্টর পদে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ রাতে ফতুল্লার তল্লায় এতিমখানা ও শীতার্ত পথচারীদের মাঝে সদর ইউএনও’র কম্বল বিতরণ

শিক্ষার উপর কর আরোপের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন

বিডিনিউজ আই ডেস্ক : / ৪২১ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৯ জুন, ২০২১
মঙ্গলবার ৮ জুন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে মানববন্ধন

সকল শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন নিশ্চিত করে স্কুল কলেজ খুলে দেওয়া, প্রস্তাবিত বাজেটে শিক্ষার উপর ভ্যাট আরোপের সিন্ধান্ত বাতিলসহ ৫ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ জুন) নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বেলা ১২টায় এই ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
৫ দফা দাবিসমূহ হলো- সকল শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন নিশ্চিত করে স্কুল কলেজ খুলে দেওয়া, প্রস্তাবিত বাজেটে শিক্ষার উপর ভ্যাট আরোপের সিন্ধান্ত বাতিল, করোনা পরিস্থিতিতে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের চলতি বছরের বেতন-ফি মওকুফে বাজেটে বরাদ্দ দেওয়া এবং করোনাকালীন সময়ে ক্ষতিগ্রস্থ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের আর্থিক প্রণোদনা, শিক্ষার্থীদের বাসাভাড়া, মেসভাড়া মওকুফ করতে হবে।
ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সুলতানা আক্তারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার অর্থ সম্পাদক মুন্নি সরদার, সদস্য ফয়সাল আহম্মেদ রাতুল, সরকারি মহিলা কলেজ শাখার সদস্য নাছিমা সরদার, সদস্য সাইফুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, করোনা মহামারির কারণে শিক্ষার্থীদের শিক্ষা জীবন আজকে হুমকির মুখে পড়েছে। বাংলাদেশে করোনা মহামারি আরও বিপর্যয়ের শঙ্কা তৈরি করেছে। এরমধ্যে আমাদের করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা করতে হচ্ছে। তাই আদৌ কবে শিক্ষাজীবন স্বাভাবিক হবে তা নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিনযাপন করছে শিক্ষার্থীরা। দেশে সব মিলিয়ে শিক্ষার্থীদের সংখ্যা প্রায় ৫ কোটি। এর প্রায় অর্ধেক শিক্ষার্থীর শিক্ষাজীবনই আজ বির্পযস্ত ও অনিশ্চিত। অন্যদিকে গত ৩ জুন আমাদের দেশে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পেশ করেছে। কিন্তু সেই বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ করা হয়েছে মাত্র ১১.৯১ শতাংশ যা জিডিপির ২.০৮ শতাংশ। প্রকৃতপক্ষে শিক্ষাখাতে বাজেট কমেছে। অন্যদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর আরোপ করা হয়েছে ১৫ শতাংশ ভ্যাট যা শিক্ষার্থীদের উপর মরার উপর খাড়ার ঘা হয়ে দাড়িয়েছে। অথচ এই করোনা মহামারিতেও শিক্ষা নিয়ে কোন ধরনের রোড ম্যাপ সরকার করেনি এমন কি বাজেটে করোনার জন্য বিশেষ কোন বরাদ্দ দেওয়া হয়নি।
বক্তারা আরও বলেন, শিক্ষাজীবন বাঁচাতে আজ তাই অতিদ্রুত সকল শিক্ষার্থীদেরকে ভ্যাকসিনের আওতায় নিয়ে কিভাবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যায় তার একটি সুনির্দিষ্টি পরিকল্পনা প্রয়োজন। সাধারণ মানুষের সন্তানদের লেখাপড়ার খরচ মেটানো সম্ভব নয়। তাই শিক্ষার্থীদের বেতন-ভাতা মওকুফ, সরকারের তরফ থেকে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের আর্থিক প্রণোদনা প্রদান এবং অনাবাসিক ছাত্রদের বাসাভাড়াÑমেসভাড়া মওকুফে বাজেটে বরাদ্দ দেওয়া প্রয়োজন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর ১৫ শতাংশ কর আরোপের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..