• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সফর সফল করতে বাঁশখালী,শাহ আমানত বিমানবন্দর ও হাটহাজারীর অনুষ্ঠানস্থলের প্রতিটি প্রস্তুতি সরেজমিনে তদারকিতে দিনরাত মাঠে চট্টগ্রামের ডিসি জাহিদ সঠিক তথ্যভান্ডার নৌপরিবহনে দ্রুত সিদ্ধান্তে সহায়ক হবে : ডিসি মো :রায়হান কবির প্রিপেইড মিটার বাতিল দাবিতে ১১ আগস্ট নারায়ণগঞ্জ শহরে গণমিছিল, আসতে পারে হরতালের ঘোষণা ড. লুৎফুল কবিরের ৪২তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি ও ন্যায়বিচারের আকুতি ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান বক্তাবলীতে নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ব্র্যাকের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত দায়িত্ববোধ, মানবিকতা ও সামাজিক সচেতনতা ছাড়া শুধু চিকিৎসাসেবা দিয়ে সুস্থ সমাজ গড়া সম্ভব নয় : ডিসি জাহিদ ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পলিনের পাশে দাঁড়ালেন মানবিক ডিসি মো: রায়হান কবির

শিক্ষার মান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে: মন্ত্রী গাজী

বিডিনিউজ আই ডেস্ক : / ৩৩৮ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৭ জুলাই, ২০২২

বিডি নিউজ আই, রূপগঞ্জ: ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষত করে গড়ে তুলতে হবে। শিক্ষার মান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রা রুখে দেয়া যাবে না। এখন সময় বাংলাদেশের অগ্রযাত্রার। এই ধারায় আগামী ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত দেশ।’

নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপজেলার বুধবার (২৭ জুলাই) দুপুরে আধুরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা এমপিও ভুক্ত হওয়ায় গণসংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।
বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার শিক্ষাবান্ধব উ‌ল্লেখ ক‌রে মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, ‘শিক্ষা যেমন জাতীর মেরুদণ্ড ঠিক তেমনই শিক্ষা জাতীর উন্নতির মাপকাঠি। যে দেশের নাগরিক যতো বেশি শিক্ষিত সে দেশ ততো উন্নত। বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণ করতে তারই যোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের শিক্ষা সেক্টরে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন।’

অনুষ্ঠা‌নে আরও উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপ‌জেলা মাধ্য‌মিক শিক্ষা কর্মকর্তা র‌ফিক উ‌দ্দিন আহ‌মেদ, গোলাকান্দাইল ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান কামরুল হাসান তু‌হিন, আওয়ামীলী‌গ নেতা হা‌বিবুর রহমান হা‌বিব, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সা‌বেক সাধারণ সম্পাদক হাজ্বী মোহাম্মদ নাঈম ভুঁইয়া, গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামীলী‌গের সাধারন সম্পাদক ছাত্তার চৌধুরী, গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামীলী‌গের সাংগঠনিক সম্পাদক হাজ্বী মোহাম্মদ আলী আকবর, উপ‌জেলা আওয়ামীলী‌গের সা‌বেক কার্যকরী সদস্য আবুল কালাম ভুঁইয়া, আধুরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ সহ অনেকে।

অনুষ্ঠা‌নে সভাপ‌তিত্ব ক‌রেন, আধুরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ম্যা‌নে‌জিং ক‌মি‌টির সভাপ‌তি ডাক্তার মোসা‌দ্দেক আহ‌মেদ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..