• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জে পার্টনার ফিল্ড স্কুুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হাম থেকে বাঁচতে ড্যাব’র উদ্যোগে ভিক্টোরিয়া হাসপাতালে সচেতনতামূলক প্রচারপত্র বিলি ফতুল্লায় অনা মেম্বারের উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে দন্ত চিকিৎসা সেবা ও টুথপেস্ট-ব্রাশ বিতরণ দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে সাংগঠনিক দক্ষতায় সম্মাননা পেলেন কামরুল ইসলাম দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ বর্ণিল আয়োজনে দৈনিক আজকের নীরবাংলা’র ১৭ বছরে পদার্পণ উদযাপন বন্দর উপজেলায় বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক রায়হান কবির নারায়ণগঞ্জ সদর উপজেলায় “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬”এর বাছাই পর্ব সম্পন্ন নারায়ণগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি ইসলামী আন্দোলনের

বিডিনিউজ আই ডেস্ক : / ৪৪৩ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৪ জুন, ২০২১
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধন করেছে মহানগর ইসলামী আন্দোলন।

শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলন। বৃহস্পতিবার (৩ জুন) সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুহাম্মদ নূর হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সহ-সভাপতি শাহাদাত হোসাইন খান, গিয়াসুদ্দিন মুহাম্মদ খালিদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, প্রচার সম্পাদক বিল্লাল হোসাইন খান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে দেশের শিক্ষা ব্যবস্থা। দেড় বছর ধরে স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয় বন্ধ। মাঝখানে কিছুদিন কওমি মাদরাসা চালু থাকলেও তা বন্ধ করে দেয়া হয়েছে। তার উপরে স্কুল-কলেজ মাদরাসার সব পরীক্ষা বন্ধ। অটো পাস দিয়ে সব চালিয়ে নিলো সরকার। এ বছরেও পরীক্ষা হয় কিনা তাও স্পষ্ট না। আজকে শিক্ষার্থীরা অটোপাসের আশায় বসে আছে। তারা পড়াশুনার অজুহাতে অনলাইনে বিভিন্ন গেমসে আসক্ত হয়ে যাচ্ছে। এছাড়াও স্কুল-কলেজ বন্ধ থাকায় বাল্যবিবাহ, শিশুশ্রম বেড়েছে। তার সাথে সাথে অনেক শিক্ষার্থী মাদকাসক্ত হয়েছে। আজকে এই সরকার আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতেই এ ষড়যন্ত্রে লিপ্ত। স্কুল-কলেজ খুলতে বললেই তাদের টাল-বাহানা শুরু হয়। অথচ মার্কেট, গার্মেন্টস, গণপরিবহণগুলো খুলতে তাদের কোনো সংকোচ হয় না। এই ষড়যন্ত্রে কোনো ভিনেদেশি চক্র কাজ করছে কিনা তা আমাদের খতিয়ে দেখতে হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..