• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জে পার্টনার ফিল্ড স্কুুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হাম থেকে বাঁচতে ড্যাব’র উদ্যোগে ভিক্টোরিয়া হাসপাতালে সচেতনতামূলক প্রচারপত্র বিলি ফতুল্লায় অনা মেম্বারের উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে দন্ত চিকিৎসা সেবা ও টুথপেস্ট-ব্রাশ বিতরণ দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে সাংগঠনিক দক্ষতায় সম্মাননা পেলেন কামরুল ইসলাম দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ বর্ণিল আয়োজনে দৈনিক আজকের নীরবাংলা’র ১৭ বছরে পদার্পণ উদযাপন বন্দর উপজেলায় বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক রায়হান কবির নারায়ণগঞ্জ সদর উপজেলায় “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬”এর বাছাই পর্ব সম্পন্ন নারায়ণগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

শেখ হাসিনা জনমুখী ও উন্নয়নের সরকার: এমপি খোকা

বিডিনিউজ আই ডেস্ক : / ৪২৬ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৩ নভেম্বর, ২০২১
সোনারগাঁ পৌরসভায় পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনাসহ এনভায়রমেন্টাল স্যানিটেশন প্রকল্পের অধীনে বিভিন্ন ওয়ার্ডে আর সি সি ড্রেন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

বিডি নিউজ আই: নারায়ণগঞ্জ সোনারগাঁ পৌরসভায় পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনাসহ এনভায়রমেন্টাল স্যানিটেশন প্রকল্পের অধীনে বিভিন্ন ওয়ার্ডে আর সি সি ড্রেন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে পৌর এলাকায় এ ভিত্তিপ্রস্তর স্থাপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন,জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
এসময় এমপি খোকা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনমুখী ও উন্নয়নের সরকার। সম্প্রীতির রাজনীতি করার কারণে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। উন্নয়নকে বাধাগ্রস্ত করতে নানাধিক থেকে অপচেষ্টায় চলছে। তারপরেও উন্নয়ন থেমে থাকেনি। বাধা-বিপত্তিকে অতিক্রম করে উন্নয়নের অব্যাহত আছে। এলাকার উন্নয়ন ও জনকল্যাণের স্বার্থের সবকিছু কাজ করা হবে ইনশাআল্লাহ।
মতবিনিময় সভায় সোনারগাঁ পৌর মেয়র সাদেকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.সামসুল ইসলাম ভূইয়া,উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম,প্রকল্প পরিচালক মোঃ নজরুল ইসলাম মিয়া,নির্বাহী প্রকৌশলী মোঃ খালেদ সালাউদ্দিন। এছারাও আরও উপস্থিতি ছিলেন,জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও জাতীয় সেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক বেলাল হোসেন,জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক জামাল উদ্দিন জামাল,জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম,জাতীয় সেচ্ছাসেবকপার্টির সমাজ কল্যাণ সম্পাদক আনিসুর রহমান বাবু,জাতীয় সেচ্ছাসেবক পার্টির মহানগর আহবায়ক ফয়সাল আহমেদ ভুইয়া, উপজেলা প্রচার সম্পাদক হাসান প্রমুখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..