• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর নিরাপত্তা পরিদর্শনে ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সেমিনার অনুষ্ঠিত নাসিকের পরিচ্ছন্নতা অভিযান: চাষাঢ়া-সাইনবোর্ড লিংক রোডের চানমারি মাইক্রো স্ট্যান্ডের সামনের ময়লার ভাগাড় পরিষ্কার না’গঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের প্রশিক্ষণ নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২১ পরিবারকে ৬৯ লাখ টাকার সহায়তা নারায়ণগঞ্জে পোশাক কারখানায় কর্মপরিবেশ ও উৎপাদন স্বাভাবিক কাঙ্ক্ষিত সেবা পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)-কে পিতৃসম আশীর্বাদ সেবাপ্রার্থীর বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইইউর সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর গোগনগর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপি’র দোয়া মাহফিল

শ্রীবরদীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

বিডিনিউজ আই ডেস্ক : / ৪৫৫ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৫ জুলাই, ২০২২

বিডি নিউজ আই, শেরপুর সংবাদদাতা: শেরপুরের শ্রীবরদীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ২৪ জুলাই রোববার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য রেলি বের হয়। রেলি শেষে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উমর ফারুক, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তারেক আজিজ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও মৎস্যজীবিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সফল মৎস্য চাষীদের মাঝে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট বিতরণ করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..