• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
শারদীয় দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ডিসি ও এসপি নারায়ণগঞ্জে জাতীয় কণ্যশিশু দিবস পালিত নারায়ণগঞ্জকে শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়তে হলে এখনই সমন্বিত মহাপরিকল্পনা প্রয়োজন নারায়ণগঞ্জকে বিশেষ শ্রেণির জেলায় উন্নীতকরণসহ ১১ দফা দাবিতে মানববন্ধন ডেঙ্গু মোকাবিলায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক ৩০০ শয্যা খানপুর হাসপাতালে টেস্ট কিট হস্তান্তর সোনারগাঁয়ের ঐতিহ্য ও প্রত্নস্থল পরিদর্শনে দিনব্যাপী রোড-শো নারায়ণগঞ্জের বাতিঘর: বহুমাত্রিক গুণের অধিকারী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম ফতুল্লায় জামিনে এসে ফের বেপরোয়া ছাত্রলীগ নেতা শুভ ও শিমুলের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ একজন কিংবদন্তি ও এক অনন্য ভালোবাসার নাম লিওনেল মেসি -সুমন চৌধুরী চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন

সরকারি সেবা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী কর্মসূচি ‘A Day in A Office’অনুষ্ঠিত

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ১৪৭ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

শিক্ষার্থীদের মাঝে সরকারি দপ্তরের কার্যক্রম ও নাগরিক সেবা সম্পর্কে স্বচ্ছ ধারণা দিতে নারায়ণগঞ্জ সদর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী কর্মসূচি ‘A Day in A Office’।

ক্লাইমেট রেজিলিয়েন্ট ক্যাম্পাস ইনিশিয়েটিভের আওতায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজউদ্দিনের উদ্যোগে আজ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কার্যক্রম নিয়ে এ কর্মসূচি পরিচালিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আজ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে গিয়ে কর্মকর্তাদের দৈনন্দিন কাজ, ফাইল ব্যবস্থাপনা, বৃত্তি, উপবৃত্তি, শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও ও নিবন্ধন সংক্রান্ত সেবা সম্পর্কে সরাসরি ধারণা পান।

কর্মকর্তারা শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন এবং কীভাবে সহজে সরকারি সেবা পাওয়া যায় সে বিষয়ে হাতে-কলমে দেখান।

ইউএনও এস এম ফয়েজউদ্দিন বলেন,আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সরকারি দপ্তর সম্পর্কে ভীতি দূর করা। তারা জানুক কোন দপ্তর কী কাজ করে, কীভাবে সেবা পাওয়া যায়। ‘A Day in A Office’ এর মাধ্যমে পর্যায়ক্রমে আমরা উপজেলার সকল সরকারি দপ্তর শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করব।

তিনি আরও বলেন, এটি শুধু সচেতনতামূলক কর্মসূচি নয়। ভবিষ্যতে এরাই যখন নাগরিক হবে, তখন তারা সেবা নিতে ও দিতে আরও দক্ষ হবে। ক্লাইমেট রেজিলিয়েন্ট ক্যাম্পাস ইনিশিয়েটিভের মূল লক্ষ্য তরুণদের পরিবেশ ও প্রশাসন সম্পর্কে দায়িত্বশীল করে তোলা।

কর্মসূচিতে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, আমরা আগে ভাবতাম সরকারি অফিস মানেই জটিল। আজ এসে দেখলাম কর্মকর্তারা কত আন্তরিকভাবে কাজ করেন। এখন আমরা নিজেরাই অন্যদের বোঝাতে পারব।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান, শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্রিফিং সেশনের আয়োজন করা হয়। এতে শিক্ষা সংক্রান্ত অভিযোগ, পরামর্শ ও সহায়তা পাওয়ার প্রক্রিয়া তুলে ধরা হয়।

প্রশাসনের আশা, এ উদ্যোগের মাধ্যমে তরুণ প্রজন্ম সরকারি সেবা সম্পর্কে স্বচ্ছ ধারণা পাবে এবং ভবিষ্যতে একটি দুর্নীতিমুক্ত ও জনবান্ধব প্রশাসন গড়তে ভূমিকা রাখবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..