• শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
  • |
  • Bangla Converter
  • |
শিরোনাম :
সবার সহযোগিতায় নারায়ণগঞ্জে অবাধ নিরপেক্ষ উৎসবমুখর ভোটগ্রহণ সম্ভব হয়েছে: ডিসি মো: রায়হান কবির মহীয়সী সম্মাননা পেলেন নারায়ণগঞ্জের কবি কাজী আনিসুল হক না’গঞ্জ সদর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত না’গঞ্জ সদরে দিনব্যাপি আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণে ও জনগণের জনসচেতনতা বাড়াতে অব্যাহত কার্যক্রম চলমানঃ ডি‌সি রায়হান কবির নানা আয়োজনে নারায়ণগঞ্জে দিনব্যাপি বাংলাদেশ লেখক সম্মেলন অনুষ্ঠিত না’গঞ্জ সদরে ত্রয়োদশ জতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা শীতবস্ত্রহীন শীতার্থ পথচারী,অসহায়, দরিদ্র, প্রতিবন্ধী ও ভাসমান মানুষের পাশে কম্বল নিয়ে মানবিক পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী না’গঞ্জ সদরে শীতার্ত এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ডিসির কম্বল বিতরণ সদরে প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে কম্বল বিতরণ ও পিঠা উৎসব

সেতু ঘিরে দক্ষিণাঞ্চলে নতুন নতুন শিল্পকারখানা গড়ে উঠবে: বস্ত্র ও পাটমন্ত্রী

বিডিনিউজ আই ডেস্ক : / ৪১১ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২২ জুলাই, ২০২২

বিডি নিউজ আই, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের পদ্মা সেতু উপহার দিয়েছেন। বাংলাদেশের ২৭ শতাংশ মানুষ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বাস করে। দীর্ঘদিন ধরে অবহেলিত এ অঞ্চলের প্রায় ৩ কোটি মানুষ। পদ্মা সেতুর মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনই শুধু নয়, বৈচিত্র আসবে স্বাস্থ্য, শিক্ষা, পরিবহনসহ বিভিন্ন খাতে। একদিকে যেমন দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর সরাসরি যোগসূত্র তৈরি হবে, ঠিক তেমনই এই সেতু ঘিরে দক্ষিণাঞ্চলে নতুন নতুন শিল্পকারখানা গড়ে উঠবে। এর মাধ্যমে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।

শুক্রবার (২২ জুলাই) বিকালে বরপা ৬নং ওয়ার্ড কাউন্সিলর কার্য়ালয়ের সামনের মাঠে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার ৩ ও ৬নং ওয়ার্ডের উন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রম ত্বরান্নিত করার লক্ষে আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারাবো পৌর যুবলীগ সভাপতি মোস্তাফিজুর রহমানে শাহিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও সাবেক কাউন্সিলর আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তারাবো পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোল্লা, শ্রম বিষয়ক সম্পাদক মো. মঞ্জুরুল ইসলাম ভুঁইয়া, আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান হাবিব, মোখলেছুর রহমান ভুইয়া, মো. মেজবাউদ্দিন, মুজিবুর রহমান মিয়া, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মাহাবুবুর রহমান জাকারিয় ৩নং ওয়ার্ডের কাউন্সিলর রাসেল সিকদার প্রমুখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..