• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
সৎ মায়ের প্রচলিত নেতিবাচক ধারণা ভেঙে ভালোবাসার গল্পে নির্মিত হচ্ছে নাটক ‘আসল মা’ নবীগঞ্জ খেয়াঘাটে সাবিহা সাথী কিচেনে ভোজনরসিকদের ভিড় হ য ব র ল নারায়নগঞ্জ: সমাধান কোন পথে? নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত মানবিকতা না থাকলে ডিগ্রির মূল্য কী: ডিসি জাহিদ না’গঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর নিরাপত্তা পরিদর্শনে ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সেমিনার অনুষ্ঠিত নাসিকের পরিচ্ছন্নতা অভিযান: চাষাঢ়া-সাইনবোর্ড লিংক রোডের চানমারি মাইক্রো স্ট্যান্ডের সামনের ময়লার ভাগাড় পরিষ্কার না’গঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

সোনিয়া গান্ধী দিল্লী হাসপাতালে ভর্তি

বিডিনিউজ আই ডেস্ক : / ৫১১ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১২ জুন, ২০২২
সোনিয়া গান্ধী

বিডি নিউজ আই ডেস্ক, নয়াদিল্লী: কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে কোভিডজনিত অসুস্থতার চিকিৎসার জন্য রোববার শ্রী গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কংগ্রেস মহাসচিব ও প্রধান মুখপাত্র রনদীপ সুর্যেওয়ালা বলেন, ‘কংগ্রেস সভানেত্রী শ্রীমতি সোনিয়া গান্ধীকে কোভিড জনিত অসুস্থতার চিকিৎসার জন্য আজ গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
সুর্যেওয়ালা টুইট বার্তায় আরো বলেন, ‘তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং পর্যবেক্ষণের জন্য তাকে আরো কয়েকদিন হাসপাতালে রাখা হবে। আমরা সভানেত্রীর জন্য উদ্বেগ ও শুভ কামনা জানানোয় কংগ্রেসের সকল সদস্য ও সদস্যা এবং শুভাকাক্সক্ষীদের ধন্যবাদ জানাচ্ছি।’
এর আগে, সোনিয়া গান্ধী রুটিন চেকআপের জন্য এই হাসপাতালে যান এবং চিকিৎসকগণ তার স্বাস্থ্য পরীক্ষা করেন। ২ জুন সোনিয়ার (৭৫) স্বাস্থ্য পরীক্ষায় কোভিড-১৯ ধরা পড়ে।(বাসস)

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..