• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর নিরাপত্তা পরিদর্শনে ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সেমিনার অনুষ্ঠিত নাসিকের পরিচ্ছন্নতা অভিযান: চাষাঢ়া-সাইনবোর্ড লিংক রোডের চানমারি মাইক্রো স্ট্যান্ডের সামনের ময়লার ভাগাড় পরিষ্কার না’গঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের প্রশিক্ষণ নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২১ পরিবারকে ৬৯ লাখ টাকার সহায়তা নারায়ণগঞ্জে পোশাক কারখানায় কর্মপরিবেশ ও উৎপাদন স্বাভাবিক কাঙ্ক্ষিত সেবা পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)-কে পিতৃসম আশীর্বাদ সেবাপ্রার্থীর বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইইউর সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর গোগনগর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপি’র দোয়া মাহফিল

স্বচ্ছতা ও জবাবদিহিতায় তথ্যের ভূমিকা গুরুত্বপূর্ণ : ডিসি

বিডিনিউজ আই ডেস্ক : / ২০২ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

“ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ, অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা” — এই প্রতিপাদ্য সামনে রেখে

নারায়ণগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফি বিন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী নূর খান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী এবং জেলা তথ্য কর্মকর্তা রিনা পারভীন। এছাড়া জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, তথ্য পাওয়া নাগরিকদের সাংবিধানিক অধিকার। সরকারি সিদ্ধান্ত ও সেবা কার্যক্রম জানার অধিকার জনগণের রয়েছে। সরকারি প্রতিষ্ঠানগুলো স্বপ্রণোদিত হয়ে বা আবেদনের প্রেক্ষিতে সঠিক তথ্য সরবরাহ করলে প্রশাসনিক কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, তথ্যই শক্তি। তথ্য অধিকার আইনের মূল উদ্দেশ্য হলো জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করা। ডিজিটাল যুগে গুজব ও অপতথ্য যখন সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছে, তখন সঠিক তথ্য সরবরাহের মাধ্যমে অপতথ্য রোধ করা সম্ভব। সরকারি দপ্তরগুলোকে আরও বেশি স্বচ্ছ, দায়িত্বশীল এবং জনবান্ধব হতে হবে।

তিনি আরও বলেন, তথ্য অধিকার আইনের যথাযথ প্রয়োগ হলে দুর্নীতি কমবে, সুশাসন প্রতিষ্ঠিত হবে। তথ্য প্রদানে কোনো কর্মকর্তা যেন হয়রানিমূলক আচরণ না করেন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। নাগরিকরা যাতে সহজে তথ্য পান, সে লক্ষ্যে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।

সভা শেষে তথ্য অধিকার বাস্তবায়নে সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..