• সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:০২ পূর্বাহ্ন
  • |
  • Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন বাংলাদেশ মানবাধিকার কমিশন- নারায়ণগঞ্জ জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের কর্মবিরতির ৩য় দিন বহুলকাঙ্খিত কদমরসুল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন না’গঞ্জে  আন্তর্জাতিক ও জাতীয়  প্রতিবন্ধী দিবসে বর্ণাঢ্য র‌্যালি  নারায়ণগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে এ্যাডভোকেসী সভা বেগম খালেদা জিয়া ও সানির রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত না’গঞ্জ সদরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন নারায়ণগঞ্জের বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে কাজ করতে চায় এনজিবি কুষ্টিয়ার রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে নবাগত পুলিশ সুপার জসিম উদ্দিন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনই আমাদের লক্ষ্য: চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৫১ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, “পৃথিবীর মানুষ ছাড়া আর কোনো প্রাণীকে শিক্ষা গ্রহণ করতে হয় না। জন্মের পর থেকেই প্রকৃতিই তাদের শিখিয়ে দেয়। কিন্তু মানুষকে জন্ম থেকে কবর পর্যন্ত শিখতে হয়।”

জাতীয় নির্বাচন সামনে রেখে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ও চট্টগ্রাম জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের দায়িত্ব ও কর্তব্য শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলার ১৯১টি ইউনিয়ন থেকে মোট ১৯১ জন গ্রাম পুলিশ সদস্য এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন।

জেলা প্রশাসক বলেন, “পৃথিবীতে ১৮ হাজার মাখলুকাত আছে। তাদের মধ্যে একমাত্র মানুষই ‘আশরাফুল মাখলুকাত’, যাদের নতুনভাবে শিক্ষা গ্রহণ করতে হয়। আমরা যে শিক্ষা গ্রহণ করি, তা যদি পুনরাবৃত্তি না করি—তাহলে ভুলে যাই। এ ধরনের প্রশিক্ষণ আমাদের প্রয়োজনীয় জ্ঞানকে আবারও স্মরণ করিয়ে দেয়।”

গ্রাম পুলিশের প্রশংসা করে তিনি বলেন, “আমি যখন এখানে প্রবেশ করেছি, মনে হয়েছে একটি সুশৃঙ্খল বাহিনীকে দেখছি। আমার খুব ভালো লেগেছে।”

গ্রাম পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি আরও বলেন, “আমাদের দুটি বিষয় জানতে হবে—কি করতে হবে এবং কি করা যাবে না। দেশটা আমাদের, তাই আমাদের দায়িত্বও অনেক। সামনে নির্বাচন; আপনারা নির্বাচনের দায়িত্ব পালন করবেন। আমরা জাতিকে একটি ফ্রি, ফেয়ার ও ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই। রক্তপাতহীন নির্বাচন এখন জাতির বড় দাবি ও চ্যালেঞ্জ। আমরা এমন একটি সিস্টেম গড়ে তুলতে চাই, যেখানে সিস্টেম নিজে নিজে চলবে—কেউ সিস্টেমকে চালাবে না।”

গ্রাম পুলিশের বিভিন্ন সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, “রাষ্ট্র কীভাবে আপনাদের আরও ভালো অবস্থানে নিতে পারে—আমরা তা নিয়ে ভাবছি।”
তিনি আশা প্রকাশ করেন, প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম পুলিশ সদস্যরা নিজেদের আরও দক্ষ ও ভিন্নভাবে উপস্থাপন করবেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আনসার কমান্ড্যান্ট মো. আবু সোলায়মান এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আতিয়া চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. শরীফ উদ্দিন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..