• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর নিরাপত্তা পরিদর্শনে ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সেমিনার অনুষ্ঠিত নাসিকের পরিচ্ছন্নতা অভিযান: চাষাঢ়া-সাইনবোর্ড লিংক রোডের চানমারি মাইক্রো স্ট্যান্ডের সামনের ময়লার ভাগাড় পরিষ্কার না’গঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের প্রশিক্ষণ নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২১ পরিবারকে ৬৯ লাখ টাকার সহায়তা নারায়ণগঞ্জে পোশাক কারখানায় কর্মপরিবেশ ও উৎপাদন স্বাভাবিক কাঙ্ক্ষিত সেবা পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)-কে পিতৃসম আশীর্বাদ সেবাপ্রার্থীর বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইইউর সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর গোগনগর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপি’র দোয়া মাহফিল

হকার, অটোর তাণ্ডব ও অবৈধ পার্কিংয়ে অচল নারায়ণগঞ্জ: যানজট নিরসনে ডিসি-এসপির কঠোর বার্তা

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ২৪৫ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

প্রশাসনের উচ্ছেদ অভিযানকে বুড়ো আঙুল দেখিয়ে কারা নারায়ণগঞ্জ শহরকে অচল করে রেখেছে। নগরীর ২নং রেলগেটের অবৈধ বাসস্ট্যান্ড, লাখেরও বেশি অবৈধ ব্যাটারিচালিত মিশুক-অটোরিকশা, ফুটপাত দখল করে রাতভর হকারদের তাণ্ডব এবং ৯০ শতাংশ বহুতল ভবনে পার্কিং ব্যবস্থা না থাকায় পুরো শহর এখন যানজটের নগরীতে পরিণত হয়েছে। এতে লাখো মানুষের দৈনিক ভোগান্তি চরমে পৌঁছেছে।

জেলাবাসীর অভিযোগ, জেলা প্রশাসন বারবার উচ্ছেদ অভিযান চালালেও একটি সুবিধাবাদী চক্রের কারণে তা টেকসই হচ্ছে না। এই অবস্থা থেকে মুক্তি পেতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন নগরবাসী।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সোহেল রানা বলেন, আমরা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান স্যারের নির্দেশনায় যানজট নিরসনে সর্বোচ্চ ভূমিকা পালন করে যাচ্ছি। অতিরিক্ত অটো-মিশুকের কারণে যানজট পুরোপুরি নিরসন সম্ভব হচ্ছে না। মিশুকের লাইসেন্স মূলত সিটি করপোরেশন দেয়, তবে সেগুলোর কপি বা জালিয়াতি হয়েছে বলে শুনেছি।

জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, নারায়ণগঞ্জের যানজট একটি বহুমাত্রিক সমস্যা। শুধু পুলিশ দিয়ে এটি সমাধান সম্ভব নয়। হকার পুনর্বাসন, অবৈধ অটোর লাইসেন্স যাচাই এবং ভবন মালিকদের পার্কিং নিশ্চিত করতে বাধ্য করতে হবে। আমরা সিটি করপোরেশন, বিআরটিএ ও ব্যবসায়ী নেতাদের নিয়ে শিগগিরই একটি সমন্বিত মাস্টারপ্ল্যান করব এবং অবৈধ দখলের বিরুদ্ধে কঠোর উচ্ছেদ অভিযান চলবে।

পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, যানজট নিরসন পুলিশের একার কাজ নয়, এটি একটি সম্মিলিত দায়িত্ব। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায়ই যানজট নিরসন সম্ভব। আমি ট্রাফিক বিভাগকে কঠোর নির্দেশ দিয়েছি, কোনোভাবেই প্রধান সড়কে অবৈধ পার্কিং ও রাস্তায় হকার বসতে দেওয়া যাবে না।

তিনি আরও বলেন, বৃহৎ জনকল্যাণে যানজট নিরসনসহ সকল প্রকার অপরাধমুক্ত করে নারায়ণগঞ্জকে একটি শান্তিপূর্ণ জেলা হিসেবে বাস্তবায়ন করাই আমার লক্ষ্য। নারায়ণগঞ্জ হচ্ছে বাংলাদেশের অন্যতম প্রধান শিল্পাঞ্চল। এখানে প্রতিদিন হাজার হাজার শ্রমিক, ব্যবসায়ী ও রপ্তানিমুখী পণ্যবাহী গাড়ি চলাচল করে। তাই এখানে যানজট মেনে নেওয়া যায় না।

পুলিশ সুপার হুঁশিয়ারি দিয়ে বলেন, রাস্তা দখল করে হকার বসিয়ে যানজট সৃষ্টি ও চাঁদাবাজি যারা করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নারায়ণগঞ্জ শহরকে কোনো চক্রের কাছে জিম্মি হতে দেওয়া হবে না। খুব শিগ্রই আমরা জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত সিদ্ধান্তের পর পুরোপুরি যানজট নিরশনে ব্যবস্থা গ্রহণ করব।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..