• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাইনবোর্ডে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ভাবনার খায়ালে জুলাই ২৪ আসুন সুশৃঙ্খল, দুর্নীতিমুক্ত, মানবিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করি না’গঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ডা: আতিকুল বারী’র বিরুদ্ধে চিকিৎসা সেবায় অবহেলা ও রোগীর সাথে অশোভনীয় আচরণের অভিযোগ চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন  নারায়ণগঞ্জ সদরে মৎস্য চাষীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন উপকরণ বিতরণ কবি ও গীতিকার প্রফেসর আমির হোসেন এর ৬৬ তম জন্মোৎসব উদযাপন মাদক আসক্ত ছেলের অত্যাচারে পিতা অকিল উদ্দীন ভূঁইয়া অতিষ্ট নারায়ণগঞ্জের গলাচিপায় মাদক-সন্ত্রাসবিরোধী সম্মেলন অনুষ্ঠিত কবি ও সাংবাদিক রণজিৎ মোদকের ৭২তম জন্মদিন উদযাপন

১৯ সেপ্টেম্বর পুনরায় শুরু হতে চলেছে আইপিএল

বিডিনিউজ আই ডেস্ক : / ৪৪৪ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৭ জুন, ২০২১

স্থগিত হয়ে যাওয়া আইপিএলের বাকি ম্যাচগুলো সেপ্টেম্বর-অক্টোবরে সংযুক্ত আবর আমিরাতে অনুষ্ঠিত হবে, এমনটা আগেই জানিয়েছিল বিসিসিআই। এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আইপিএলের দিনক্ষণও জানানো হলো।

আইপিএল ২০২১ পুনরায় শুরু হতে চলেছে ১৯ সেপ্টেম্বর। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৫ অক্টোবর। সংবাদ সংস্থা এএনআইকে এমনটাই জানিয়েছেন এক বোর্ড কর্মকর্তা। বিসিসিআই ও এমিরেটস ক্রিকেট বোর্ডের মধ্যে দুবাই, শারজা ও আবুধাবিতে আইপিএলের ম্যাচগুলো আয়োজন করা নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে খবর।
এমিরেটস ক্রিকেট বোর্ডের সঙ্গে বিসিসিআইয়ের বৈঠক নিয়ে অবগত সংশ্লিষ্ট বোর্ড কর্মকর্তা বলেন, ‘বৈঠকে অত্যন্ত ইতিবাচক আলোচনা হয়েছে। আমিরাতের ক্রিকেট বোর্ড বিশেষ সধারণ সভার আগেই আমাদের মৌখিকভাবে সম্মতি জানিয়েছে। গত সপ্তাহ ধরে সবকিছু চূড়ান্ত করা হয়। আইপিএল পুনরায় শুরু হলে প্রথম ম্যাচ খেলা হবে ১৯ সেপ্টেম্বর। ফাইনাল ম্যাচ হবে ১৫ অক্টোবর। বিসিসিআই আইপিএল শেষ করার জন্য ২৫ দিনের উইন্ডোর দিকেই তাকিয়েছিল।’

আইপিএলে বিদেশি ক্রিকেটারদের পাওয়া যাবে কি না, জানতে চাওয়া হলে বোর্ড কর্মকর্তা বলেন, ‘আলোচনা চলছে। আমরা ধরে নিচ্ছি যে, বেশিরভাগ বিদেশি ক্রিকেটারকে পাওয়া যাবে। যদি কয়েকজন আসতে না পারে, তবে আমরা সেই অনুয়ায়ী বন্দোবস্ত করব।’ (হিন্দুস্তান টাইমস)

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..