• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ কাজী নজরুল ইসলাম এর “অভিযান”  কবিতার শতবর্ষ ও  ১২৭তম জন্মবার্ষিকী  উদযাপন  রথযাত্রা শান্তিপূর্ণভাবে উদযাপনে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে জিরো টলারেন্স নীতি: এসপি মিজানুর রহমান চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাইনবোর্ডে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ভাবনার খায়ালে জুলাই ২৪ আসুন সুশৃঙ্খল, দুর্নীতিমুক্ত, মানবিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করি না’গঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ডা: আতিকুল বারী’র বিরুদ্ধে চিকিৎসা সেবায় অবহেলা ও রোগীর সাথে অশোভনীয় আচরণের অভিযোগ চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন  নারায়ণগঞ্জ সদরে মৎস্য চাষীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন উপকরণ বিতরণ কবি ও গীতিকার প্রফেসর আমির হোসেন এর ৬৬ তম জন্মোৎসব উদযাপন

অধ্যাপক ড. খালেদা হানুমের ইন্তেকাল

বিডিনিউজ আই ডেস্ক : / ৪৯৯ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১
অধ্যাপক ড. খালেদা হানুম।

বিডি নিউজ আই: সাদার্ন ইউনিভার্সিটির সাবেক উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলীর সহধর্মিনী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. খালেদা হানুম (৮৩) আর নেই (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার ভোর ৪.০৫ টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। গুণী এই শিক্ষাবিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সাদার্ন ইউনিভার্সিটি পরিবার। মৃত্যুকালে তিনি এক ছেলেসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে যান।
গত ২৪ জুন,২০২১ তারিখে মৃত্যুবরণ করেন অধ্যাপক মোহাম্মদ আলী।
এক শোকবার্তায় সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ’র উপাচার্য প্রফেসর ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান খলিলুর রহমান, উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান, ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, রেজিস্ট্রার, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..