• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও বিশেষ মোনাজাত জেলা পুলিশের নিশ্চিদ্র নিরাপত্তায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনে রথযাত্রা অনুষ্ঠান সম্পন্ন নারায়ণগঞ্জে নানা আয়োজনে জুলাই শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস দীর্ঘ বছর না:গঞ্জ ৩০০ শয্যা’য় কৌশলে ডা: আতিকুল বারী বহাল তবিয়তে না’গঞ্জ সদরে প্রাথমিক বিদ্যালয়ে চারা ও ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ অতিবৃষ্টির কারনে জনদুর্ভোগ দ্রুত লাঘবে জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দিলেন ডিসি মোঃ রায়হান কবির নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ কাজী নজরুল ইসলাম এর “অভিযান”  কবিতার শতবর্ষ ও  ১২৭তম জন্মবার্ষিকী  উদযাপন  রথযাত্রা শান্তিপূর্ণভাবে উদযাপনে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে জিরো টলারেন্স নীতি: এসপি মিজানুর রহমান চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাইনবোর্ডে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ

অনলাইনে পশু ক্রয়-বিক্রয় রাষ্ট্রের জন্য সহায়ক : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

বিডিনিউজ আই ডেস্ক : / ৮৬৭ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

বিডি নিউজ আই: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, করোনা পরিস্থিতিতে অনলাইনে কোরবানির পশু ক্রয়-বিক্রয় রাষ্ট্রের জন্য সহায়ক। করোনার ভয়াবহ পরিস্থিতিতে জনসমাগম থেকে দূরে থাকা প্রয়োজন। চরাঞ্চলের গরুর অনলাইন হাট শুধু ক্রেতা-বিক্রেতার সুবিধার জন্যই নয়, এটি রাষ্ট্রের জন্যও সুবিধাজনক।
আজ সোমবার ই-কমার্স প্লাটফর্ম ভালোকিনি ডট কম ও বেসরকারি সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের যৌথ উদ্যোগে আয়োজিত ‘চরাঞ্চলের গরুর অনলাইন হাট’র উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
শ ম রেজাউল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় এসে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছিলেন। সে পরিকল্পনা বাস্তবায়নের কারণে আজ চরাঞ্চলের খামারিরা অনলাইন প্লাটফর্মে সংযুক্ত হতে পারছেন।’
চরাঞ্চলের মানুষদের জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপকূলীয় অঞ্চলে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এ প্রকল্প থেকে প্রাণিসম্পদ উন্নয়নে সকল সহযোগিতা করা হচ্ছে। চরাঞ্চলের মানুষদের প্রাকৃতিক দুর্যোগসহ নানারকম সমস্যার মধ্যে থেকে জীবন ও জীবিকা নিয়ে লড়াই করতে হয়। তাদের উৎপাদিত প্রাণিসম্পদ যাতে যথাযথ মূল্যে বিক্রয় করা হয় এবং তারা যাতে কোনভাবেই ক্ষতিগ্রস্ত না হয় এজন্য সরকারের পক্ষ থেকে সকল সহযোগিতা রয়েছে।
শ ম রেজাউল করিম আরও বলেন, ‘খামারিদের সুবিধার্থে বৈধ বা অবৈধ কোন উপায়েই মিয়ানমার বা ভারত থেকে গবাদিপশু দেশের ভেতরে আসতে দিচ্ছি না। কারণ গবাদিপশু উৎপাদনকারীদের অনেক অর্থ ব্যয় হয়। তারা যদি ন্যায্যমূল্য না পান তাহলে ক্ষতিগ্রস্ত হবেন, বেকার হয়ে যাবেন, তাদের উদ্যোক্তা হওয়ার আগ্রহ হারিয়ে যাবে, গ্রামীণ অর্থনীতির সচল চাকা অচল হয়ে যাবে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমি সকল খামারি ও উৎপাদকদের নিশ্চিত করছি আপনারা ন্যায্যমূল্যে গবাদিপশু বিক্রি করতে পারবেন।’
ভালোকিনি ডট কমের প্রধান নির্বাহী কর্মকর্তা কেরামত উল্লাহ বিপ্লবের পরিচালনায় অনুষ্ঠানে গাইবান্ধা ও রংপুর অঞ্চলের প্রাণিসম্পদ কর্মকর্তাগণ, গণ উন্নয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতা এম আব্দুস সালাম বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইমরান হোসেনসহ সংশ্লিষ্ট চরাঞ্চলের গবাদিপশুর খামারিরা অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..