• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও বিশেষ মোনাজাত জেলা পুলিশের নিশ্চিদ্র নিরাপত্তায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনে রথযাত্রা অনুষ্ঠান সম্পন্ন নারায়ণগঞ্জে নানা আয়োজনে জুলাই শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস দীর্ঘ বছর না:গঞ্জ ৩০০ শয্যা’য় কৌশলে ডা: আতিকুল বারী বহাল তবিয়তে না’গঞ্জ সদরে প্রাথমিক বিদ্যালয়ে চারা ও ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ অতিবৃষ্টির কারনে জনদুর্ভোগ দ্রুত লাঘবে জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দিলেন ডিসি মোঃ রায়হান কবির নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ কাজী নজরুল ইসলাম এর “অভিযান”  কবিতার শতবর্ষ ও  ১২৭তম জন্মবার্ষিকী  উদযাপন  রথযাত্রা শান্তিপূর্ণভাবে উদযাপনে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে জিরো টলারেন্স নীতি: এসপি মিজানুর রহমান চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাইনবোর্ডে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ

আইন লংঘনকারির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিআরটিএ’কে নির্দেশ সেতুমন্ত্রীর

বিডিনিউজ আই ডেস্ক : / ৮০১ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বিডি নিউজ আই : রাজধানীর বাস টার্মিনাল গুলোতে অতিরিক্ত ভাড়া আদায় এবং আইন লংঘনকারি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বিআরটিএ’র প্রতি নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ মঙ্গলবার সকালে তাঁর সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই নির্দেশনা প্রদান করেন।
যারা ঈদ যাত্রায় ভোগান্তির মুখে পড়েছেন তাদের প্রতি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন ওবায়দুল কাদের বলেন, বৃষ্টি এবং ধীর গতির কোরবানীর পশুবাহি গাড়ীর কারণে ঢাকা-গাজীপুর এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের কিছু জায়গায় ভোগান্তি হচ্ছে আবার কোথাও কোথাও থেমে থেমে গাড়ী চলছে। যারা ভোগান্তির মুখে পড়েছেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
তিনি বলেন, লকডাউনসহ বিদ্যমান পরিস্থিতির কারণে এবারের ঈদে পণ্যবাহি ট্রাক, লরি এবং কাভার্ডভ্যানসহ চলাচল করছে। তাই যানবাহনের চাপও বেশি।
করোনা পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, করোনা সংক্রমণের উচ্চমাত্তার এমন পরিস্থিতিতে অসতর্ক হলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে বলে বিশেষজ্ঞগণ মনে করেন। এমতাবস্থায় ঈদ আনন্দ যেন বিষাদে রূপ নিতে না পারে, সেজন্য নিজেকে সুরক্ষা বলয়ের মধ্যে রাখতে হবে এবং নিজে ও অন্যকে সতর্ক রাখতে হবে।
তিনি শপিং মল, বাস ও লঞ্চ টার্মিনাল, ট্রেন স্টেশন, ফেরিঘাট, পশুর হাটসহ জনসমাগমস্থলে শতভাগ মাস্ক পরিধান ও ভীড় এড়িয়ে নিজেকে সুরক্ষিত রাখার আহবান জানান।
সকল অপপ্রচার মিথ্যা প্রমাণ করে দেশে একের পর এক ভ্যাকসিনের চালান আসছে। বাড়ছে সরবরাহ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গণটিকাদানের বয়সসীমা কমিয়ে ৩০ বছর করা হয়েছে। পর্যায়ক্রমে ভ্যাকসিন আসার সাথে সাথে বয়য়সীমা আরো কমিয়ে আনবে সরকার।
জনগণকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখার আহবান জানিয়ে তিনি বলেন, সংকট ও দুর্যোগে তাঁর দূরদর্শিতা ইতিমধ্যেই পরীক্ষিত।
করোনার ভ্যাকসিন গ্রহণ করায় বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, শুরু থেকে বিএনপি নেতারা নানান অপপ্রচার চালালেও শেষ পর্যন্ত বেগম খালেদা জিয়াও ভ্যাকসিন গ্রহণ করেছেন।
শেখ হাসিনা সংকট দেখলে জনমানুষের কল্যাণে ঝাঁপিয়ে পড়েন। গ্রহণ করেন চ্যালেঞ্জ এমনটা জানিয়ে ওবায়দুল বলেন, অন্যদিকে কথামালার ভান্ডার নিয়ে বিএনপি নেতারা সংকট দেখলে পালানোর পথ খোঁজেন এবং জনগণ থেকে নিরাপদ দুরত্ব বজায় রাখেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..