• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
১৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান  জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে কিডনি রোগের ঝুঁকি নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও বিশেষ মোনাজাত জেলা পুলিশের নিশ্চিদ্র নিরাপত্তায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনে রথযাত্রা অনুষ্ঠান সম্পন্ন নারায়ণগঞ্জে নানা আয়োজনে জুলাই শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস দীর্ঘ বছর না:গঞ্জ ৩০০ শয্যা’য় কৌশলে ডা: আতিকুল বারী বহাল তবিয়তে না’গঞ্জ সদরে প্রাথমিক বিদ্যালয়ে চারা ও ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ অতিবৃষ্টির কারনে জনদুর্ভোগ দ্রুত লাঘবে জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দিলেন ডিসি মোঃ রায়হান কবির নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ

আগামী বছরে সব বিষয়ে অনুষ্ঠিত হবে এসএসসি ও এইচএসসি পরীক্ষা

বিডিনিউজ আই ডেস্ক : / ৩৪৩ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

বিডি নিউজ আই, ঢাকা: আগামী বছর ২০২৩ সালের এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষা সব বিষয়ে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২৩ সালে এসএসসি পর্যায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষার পূর্ণ নম্বর হবে ৫০। তবে অন্য প্রতিটি বিষয়ে তিন ঘণ্টা সময়ে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর এইচএসসি পর্যায়ে প্রতিটি বিষয়ে তিন ঘণ্টা সময়ে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এতে জানানো হয়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পুর্নবিন্যাস করা পাঠ্যসূচির উপর ভিত্তি করে আগামী বছরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, করোনা ভাইরাস পরিস্থিতির কারণে গত বছরেরে এসএসসি ও এ্ইচএসসি সমমানের পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছিল এবং অন্যান্য বিষয়ে সাবজেক্ট ম্যাপিং করে পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ২০২২ এসএসসি ও এইচএসসি সমমানের পরীক্ষার সময়সীমা ও বিষয় কমিয়ে আনা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..