• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
রূপগঞ্জে দিনব্যাপী বিভিন্ন দপ্তর ও পূজামণ্ডপ পরিদর্শন সহ উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধনে ডিসি মো: রায়হান কবির সামাজিক প্রতিরোধ কমিটির সাথে মহিলা পরিষদ’র মতবিনিময় সভা নারায়ণগঞ্জে চেকপোস্টে বিদেশি পিস্তল, হেরোইনসহ ২ ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী গ্রেফতার নারায়ণগঞ্জ সদরে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ ও উদ্ধার মহড়া তীব্র তাপদাহে ডিসি-এসপির যৌথ মানবিক উদ্যোগে পথচারী, ট্রাফিক ও শ্রমজীবীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ সাংবাদিক মীর দিনারের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির দোয়া মাহফিল চুয়েটে ৩০ ঘণ্টা অবরুদ্ধ ভিসি, ডিসি জাহিদের মধ্যস্থতায় মুক্ত জিনিয়া নাট্য সংগঠনের উদ্যোগে নাট্যত্রয়ের শুভ মহরত অনুষ্ঠিত সাংবাদিক মীর দিনার হোসেনের মায়ের ইন্তেকালে এনপিজেএ, আইবিএন নিউজ ও আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিন -এর শোক পারিবারিক জমি উদ্ধারে মুঘল সম্রাটদের ১৬তম বংশধর দাবিদারদের সংবাদ সম্মেলন

আজ কবি ও সাংবাদিক কাজী আনিসুল হক’র জন্মদিন

জাহাঙ্গীর হোসেন / ১৯৮ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

আজ ৪ সেপ্টেম্বর কবি, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক কাজী আনিসুল হক হীরা’র শুভ জন্মদিন। ১৯৮৬ সালের এই দিনে নারায়ণগঞ্জের দেওভোগ মাদ্রাসা শেষমাথা এলাকায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর বাবা সামসুল হক ও মা শাহীনুর হক।

লেখক নাম কাজী আনিসুল হক। পেশায় সাংবাদিকতা, নেশা কবিতা লেখা। স্ব-শিক্ষায় শিক্ষিত এই কবি মানুষ হওয়ার সাধনায় দীর্ঘদিন ধরে সাহিত্যচর্চা করে আসছেন। তাঁর লেখায় প্রেম, দ্রোহ, দেশ, সমাজ ও মানুষের জীবন-বাস্তবতার নানা অনুষঙ্গ উঠে এসেছে।

২০০৭ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘তুমি’। এরপর প্রকাশিত হয়েছে ‘জলরঙ নারী’ (২০২০), ‘এ কবিতা তোমাকে দিলাম’ (২০২২), ‘জুহি সিরিজ’ (২০২৩), ‘স্বয়ং বাংলাদেশ’ (২০২৫) এবং স্ব-নির্বাচিত প্রেমের কবিতার সংকলন ‘বিপদজনক একশো এক’ (২০২৫)।

সাহিত্যচর্চার পাশাপাশি লিটল ম্যাগাজিন সম্পাদনায়ও তাঁর রয়েছে দীর্ঘদিনের ভূমিকা। তাঁর সম্পাদনায় প্রকাশিত লিটল ম্যাগাজিন ‘কবিতার কম্পাস’ সাহিত্যাঙ্গনে নিয়মিতভাবে কবিতা ও সৃজনশীল লেখালেখির চর্চাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এছাড়া তিনি ‘লক্ষ্যাপারে’ ও ‘অভিযানপত্র’ পত্রিকা সম্পাদনার সঙ্গেও যুক্ত আছেন।

লিটল ম্যাগাজিন ‘কবিতার কম্পাস’-এর সাহিত্যচর্চা ও অবদানের স্বীকৃতিস্বরূপ ‘মহীয়সী সাহিত্য সম্মাননা-২০২৬’ লাভ করেছেন কবি কাজী আনিসুল হক। এই সম্মাননা তাঁর সাহিত্য সম্পাদনা ও লিটল ম্যাগাজিন আন্দোলনের সঙ্গে সম্পৃক্ততার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অর্জন।

বর্তমানে কবি কাজী আনিসুল হক দৈনিক আজকের নীরবাংলা পত্রিকায় বার্তা সম্পাদক হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

জন্মদিনে সহকর্মী, কবি, সাহিত্যিক, সাংবাদিক, পাঠক ও শুভানুধ্যায়ীরা কবি কাজী আনিসুল হকের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাহিত্যিক জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..