• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ আয়োজন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ফাতেমা তুজ জোহরা জান্নাতের ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া প্রার্থনা না:গঞ্জ সিভিল সার্জন ওএসডি হলেও ডা. আতিকুল বারী ও ডা.মোঃ আমিনুল বহাল তবিয়তে নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ’র শুভেচ্ছা ও অভিনন্দন নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে হেলথ ক্যাম্প ও পোষ্য প্রাণী প্রদর্শনী

আজ পবিত্র হজ : হাজীগণ আরাফাতের ময়দানে হাজির হয়েছেন

বিডিনিউজ আই ডেস্ক : / ৪২০ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৮ জুলাই, ২০২২

বিডি নিউজ আই, আরাফাত ময়দান, সৌদি আরব: সৌদি আরবের মক্কায় হাজীগণ আজ শুক্রবার ভোর থেকে আরাফাত ময়দানে হাজির হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার জন্য সমবেত হতে শুরু করেছেন। করোনা মহামারির কারণে পরপর দুই বছর হজযাত্রীর সংখ্যা ব্যাপকভাবে কমিয়ে আনার পর এবারের হজে বিশ্বের বিভিন্ন দেশের দশ লাখ মুসলমান শরিক হয়েছেন। লটারির মাধ্যমে বাছাই করে বিভিন্ন দেশের ৮ লাখ ৫০ হাজার হজযাত্রীসহ মোট দশ লাখ লোক এই হজের অনুষ্ঠানে শরিক হয়ে গত রাতে মক্কার মসজিদুল হারাম থেকে ৭ কিলোমিটার দূরে মিনা ইবাদত বন্দেগীর মাধ্যমে রাত্রি যাপন করেন।
শুক্রবার ফজরের নামাজ শেষে ভোরে তারা মিনা থেকে আরাফাত ময়দানে হাজির হন। এখানেই গাহাড়ের উপর দাঁড়িয়ে হযরত মোহাম্মদ (সা:) বিদায় হজের ভাষণ দেন। হজের দিন সকাল থেকে মাগরিবের আজান পর্যন্ত আরাফাত ময়দানে হাজীগণের উপস্থিত থাকা হজের অন্যতম প্রধান শর্ত।
আজ সারাদিন হাজীগণ আরাফাত ময়দানে উপস্থিত থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন, নামাজ, দোয়া, কোরআন তিলাওয়াতের মাধ্যমে তারা আল্লাহর ক্ষমা, করুণা লাভের জন্য দোয়া করবেন। আরাফাতে সমবেত হওয়া হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা। আরাফাতের ময়দানে মসজিদে নামিরায় ইমাম সাহেব খুতবা পাঠ করবেন। এবার বাংলাসহ ১৪টি ভাষায় খুতবা পাঠ করা হবে। জোহর ও আসর নামাজ জামায়াতে আদায় করবেন হাজীগণ। পরে মাগরিবের আজান পর্যন্ত যে যার মতো করে আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য কান্নাকাটি করে ইবাদত বন্দেগিতে মগ্ন থাকবেন। র্সূযাস্তের পর হাজীগণ মাগরিবের নামাজের আজানের পর পরই আরাফাত থেকে মুজদালিফায় যাবেন। মুজদালিফায় পৌঁছে হাজীগণ মাগরিব ও এশার নামাজ আদায় করবেন। সেখানে তারা রাত্রিযাপন করবেন এবং বিশ্রাম নেবেন। ফজরের নামাজের পর শনিবার ভোরে হাজীগণ মিনায় যাবেন এবং প্রতীকিভাবে তারা রামি-আল-জামারায় ‘শয়তানকে পাথর’ নিক্ষেপ করবেন।
এ বছর কোভিড থেকে পুনরুদ্ধারের পটভূমিতে এই হজ অনুষ্ঠিত হচ্ছে। কোভিড ছড়িয়ে পড়ার পর এ থেকে পুনরুদ্ধারে উপসাগরীয় দেশগুলো কঠোর বিধি-নিষেধ আরোপ করে। করোনা বিধি-নিষেধ সহজ করার পর এবার বিপুল লোক হজে শরিক হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..