• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
“শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত” – নারায়ণগঞ্জে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নারায়ণগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত দীর্ঘ ৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে ৬ষ্ঠ কাব ক্যাম্পুরীর মহা আয়োজন: ৭০ স্কুলের ৫৫০ শিক্ষার্থীর অংশগ্রহণ ফতুল্লায় কমর আলী স্কুলে বিশ্ব শিক্ষক দিবস পালিত নারায়ণগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত: গুণী ও শ্রেষ্ঠ শিক্ষকদের সম্মাননা প্রদান দুর্গাপূজায় গুজব ঠেকানোসহ ২৪০ মণ্ডপে শান্তিপূর্ণ উৎসবের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তার সকল প্রস্তুতি সম্পন্ন: এসপি হাবিবুর রহমান বিশ্ব বসতি দিবসে জলাবদ্ধতামুক্ত, পরিবেশবান্ধব ও পরিকল্পিত নারায়ণগঞ্জ গড়ার অঙ্গীকার ডিসি রায়হান কবিরের নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সকল ইউনিয়নে মশক নিধন অভিযান পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর: ডিসি জাহিদ মডেল নারায়ণগঞ্জ নির্মাণে এসপি হাবিবুর রহমানকে নিয়ে আশাবাদী জেলাবাসী

আন্তঃ কলেজ ভলিবলে চ্যাম্পিয়ান নারায়ণগঞ্জ কলেজের নারীদলকে জেলা প্রশাসকের শুভেচ্ছা

নিজস্ব সংবাদদাতা / ১২১৬ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ কলেজের মেয়েরা জাতীয় পর্যায়ে ভলিবলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা চ্যাম্পিয়ন দলকে ফুলেল শুভেচ্ছা জানান এবং মিষ্টিমুখ করান।

২৬ এপ্রিল শনিবার সকালে জেলাপ্রশাসক কার্যালয়ে এ শুভেচ্ছা প্রদান করা হয়।

২৫ এপ্রিল শুক্রবার বিকেলে সাভারের বিকেএসপিতে অনুষ্ঠিত চূড়ান্ত খেলায়, তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজকে সরাসরি ২-০ সেটে পরাজিত করে নারায়ণগঞ্জ কলেজের মেয়েরা বিজয়ের মুকুট ছিনিয়ে আনে।

শুভেচ্ছাকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এই সাফল্যকে পুরো নারায়ণগঞ্জবাসীর জন্য গর্বের বিষয় বলে উল্লেখ করেন। তিনি পড়াশোনার পাশাপাশি খেলাধুলার গুরুত্বের ওপর বিশেষভাবে আলোকপাত করেন এবং শিক্ষার্থীদের নিয়মিতভাবে খেলাধুলা চালিয়ে যাওয়ার আহ্বান জানান। এছাড়া, যেকোন প্রয়োজনে জেলা প্রশাসন তাদের পাশে থাকবে বলে আশ্বাস প্রদান করেন।

চ্যাম্পিয়ন টিমকে নেপালে পাঠানোর প্রস্তাব উত্থাপিত হলে, জেলা প্রশাসক মহোদয় এতে সম্মতি জানান এবং সম্ভাব্য সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..