• সোমবার, ২২ জুন ২০২৬, ০১:১২ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌসুমি ফল উৎসব পুশ ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে কামরুল হাসান রোমেনের গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জে এলজিডি ভবনের বিপরীতে ‘লাশ ধোয়ার ঘর’ ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড দ্রুত নির্মাণ করবেন প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায় সর্বমহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান সাংবাদিক তানভীর হোসেনের মাতার রুহের মাগফিরাত কামনায় এনজেইউ এর দোয়া মাহফিল  বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহায়তা তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জ সদরে যুব সংগঠক ও উদ্যোক্তাদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ যাচ্ছে-ডিসি রায়হান কবির

আমজাদ মাস্টারের বিরুদ্ধে ‘টিচার্স টাওয়ার’ নির্মাণে দুর্নীতির অভিযোগ

বিডিনিউজ আই ডেস্ক : / ২৯৮ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
আমজাদ হোসেন

বিডি নিউজ আই, ফতুল্লা সংবাদদাতা: কানাইনগর ছোবহানীয়া উচ্চ বিদ্যালয়ে দুর্নীতির অভিযোগে সমালোচিত প্রধান শিক্ষক আমজাদ হোসেনের বিরুদ্ধে এবার দুর্নীতির অভিযোগ তুলেছেন খোদ শিক্ষকরা। ‘টিচার্স টাওয়ার’ নির্মাণে বড় অঙ্কের দুর্নীতির জবাব দিতে তাকে আইনী নোটিশও দেয়া হয়েছে। ওই নোটিশে বলা হয়েছে, আমজাদ হোসেনসহ আরও দুইজন মিলে ৫৫ লাখ ৮১ হাজার ৬২৪ টাকা আত্মসাত করেছেন।

এড. আবু তাহের মিয়া স্বাক্ষরিত ওই নোটিশ সূত্রে জানা গেছে, ২৮জন শিক্ষক মিলে ফতুল্লার হরিহরপাড়ায় একটি যৌথ ভবন নির্মাণের উদ্যোগ নেন। ‘টিচার্স টাওয়ার’ নামের ওই ভবন নির্মাণের জন্য প্রত্যেকে ১১ লাখ ৪৫ হাজার টাকা করে মোট ৩ কোটি ২০ লাখ ৬০ হাজার টাকা জমা করেন। ওই টাকা টিচার্স টাওয়ার কমিটির তৎকালীন সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ও কোষাধক্ষ্য আব্দুল খালেকের নিকট জমা হয়। কিন্তু ভবন নির্মাণের নামে ওই তহবিল থেকে তিনজনের যোগসাজসে সেখান থেকে ৫৫ লাখ ৮১ হাজার ৬২৪ টাকা আত্মসাত করেছেন বলে অভিযোগ তোলেন বর্তমান সভাপতি মোঃ মনির হোসেন।

এ বিষয়ে আমজাদ হোসেন বলেন, ওই নোটিশের জবাব দিয়ে দেয়া হয়েছে বলে আমি জানি। এরপর কী হয়েছে আর জানি না। তবে যিনি নোটিশ দিয়েছেন সে নিজেই দুর্নীতি করেছে।

কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক অথবা কোষাধ্যক্ষ না হয়ে মনির হোসেন কীভাবে দুর্নীতি করলো বা টাকা তার হাতে গেলো- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এসবের প্রমাণ আছে। আমাকে সময় দেন আমি দেখাবো।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..