• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন নারায়ণগঞ্জে শিক্ষা বৃত্তি ও চিকিৎসা সহায়তায়র আর্থিক অনুদানের চেক বিতরণ করলপন ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র(NJU) কার্যকরী কমিটি ঘোষণা শুক্কুর মাহমুদ জুয়েল এর “তুমি যদি না আসো” কাব্যগ্রন্থ’র পাঠ উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লায় গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক র‍্যালি বুবলী যুব কল্যাণ সংস্থার ঈদ পুনমিলনী অনুষ্ঠিত দূষণে বাবুরাইল-কাশীপুর লেক: প্রশাসকের দ্বারস্থ সাংবাদিক রাশেদ নারায়ণগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষা নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত না.গঞ্জ সদরে ৮ প্রতিবন্ধী ব্যাক্তির মাঝে ব্যবসা সামগ্রী বিতরণ বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শিক্ষার্থীদের জ্ঞান ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ — রায়হান কবির

ইসরায়েলকে যে চোখে দেখেন ইরানের নতুন প্রেসিডেন্ট

বিডিনিউজ আই ডেস্ক : / ৪০৩ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৯ জুন, ২০২১
ইরানের ১৩তম প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি।

ইরানের ১৩তম প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন ৬০ বছর বয়সী রক্ষণশীল শিয়া নেতা সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। তিনি পেয়েছেন ১৭.৮ মিলিয়ন ভোট। তার প্রতিদ্বন্দ্বী মোহসেন রেজায়ি পেয়েছেন ৩.৩ মিলিয়ন ভোট। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাচন হেডকোয়ার্টার থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এদিকে, আন্তর্জাতিক মহলে আলোচনার তুঙ্গে রয়েছে ইরানের এই নির্বাচন। বিশ্বনেতারা ইরানের নতুন প্রেসিডেন্টকে নানা হিসাব-কিতাব মেলাতে শুরু করেছেন। এরই মধ্যে পারমাণবিক প্রকল্প থেকে সরে আসা, বিনিময়ে নিষেধাজ্ঞা তুলে নেওয়া নিয়ে বিশ্ব শক্তির সঙ্গে ইরানের দর-কষাকষি চলছে। যুক্তরাষ্ট্রের মতো ইসরায়েলেও জোর চর্চা হচ্ছে সাইয়্যেদ ইব্রাহিম রায়িসিকে নিয়ে।

এখন প্রশ্ন উঠেছে ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর নতুন প্রেসিডেন্ট কিভাবে দেখবে ইসরায়েল। মিডল ইস্ট আইয়ের এক বিশ্লেষণে বলা হয়েছে, ইরানের ইব্রাহিম রাইসির প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার মাধ্যমে তেহরান এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।

সেসময় ইরানের নতুন প্রেসিডেন্ট ইসরায়েলকে কি চোখে দেখেন তার কয়েকটি উদাহরণ দেওয়া হয়। সেখানে বলা হয়, ২০২১ সালের মে মাসে এক বক্তব্যে গাজায় ইসরায়েলি বোমা বর্ষণের সময় ইরানের নব-নির্বাচিত প্রেসিডন্ট ইব্রাহিম রাইসি ইহুদিদের বিরুদ্ধে লড়ায়ের জন্য হামাসের প্রশংসা করেছিলেন।

সে সময় তিনি ইসরায়েলের দখলদারিত্ব থেকে জেরুজালেমের স্বাধীনতা চেয়ে বলেছিলেন, ফিলিস্তিনিদের বীরোচিত প্রতিরোধ আবারও দখলদার ইহুদিদের পিছু হটতে বাধ্য করেছে। এটাকে তিনি পবিত্র জেরুজালেম স্বাধীন হওয়ার আরেকটি ধাপ বলে উল্লেখ করেছিলেন।

এছাড়া গাজায় ফিলিস্তিনিদের যুবকদের প্রতিরোধ মুসলিম এবং আরব উম্মাহর জন্য ব্যাপক জয় বয়ে এনেছে। এটা মুসলিম এবং বিশ্বে স্বাধীনতাকামীদের জন্য সম্মান বয়ে এনেছে। এতে স্পষ্ট যে ইরানের নতুন প্রেসিডেন্টের ইসরাইলের ব্যাপারে সর্বদা আপসহীন থাকবেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..