• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
হকার, অটোর তাণ্ডব ও অবৈধ পার্কিংয়ে অচল নারায়ণগঞ্জ: যানজট নিরসনে ডিসি-এসপির কঠোর বার্তা নারায়ণগঞ্জে বিশ্ব ফুসফুস দিবস পালিত না’গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিনের ২য় ডোজ উপলক্ষে অবহিতকরণ সভা পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় রোমানের সুচিকিৎসা ও মামলা থেকে অব্যাহতির দাবিতে ডিসি-এসপিকে স্মারকলিপি নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম তোমাদের শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হতে হবে : ডিসি রায়হান কবির মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮

এবারও হজের সুযোগ পাচ্ছেন না বাংলাদেশিরা

বিডিনিউজ আই ডেস্ক : / ৬০২ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৪ জুন, ২০২১

মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে এবারও পবিত্র হজব্রত পালনের সুযোগ পাচ্ছেন না বাংলাদেশের মুসলিমরা। সৌদি আরব এবারও বিদেশিদের হজ পালনের ‍সুযোগ সীমিত রেখেছে।

বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতাকালে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এই কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, ‘আগামী বছরগুলোতে সুষ্ঠুভাবে হজের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। এজন্য হাজিদের তথ্য সংগ্রহে ই-হজ ব্যবস্থার উন্নয়ন করা হচ্ছে। সব সেবা প্রদানকারী সংস্থার জায়গা সংকুলান হয় না। তাই হজ ক্যাম্প ভবনে ঊর্ধ্বমুখী সম্প্রসারণ এবং হজ ক্যাম্পের অভ্যন্তরীণ অবকাঠামো সংস্কারের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে।’

অর্থমন্ত্রী বলেন, ‘ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের আওতায় চলতি অর্থবছরে এক হাজার ইমামকে সুদমুক্ত ঋণ ও চার হাজার দুস্থ ইমামকে সাহায্য প্রদান করা হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট সময়ের মাধ্যমে সংশ্লিষ্ট ধর্মালম্বীদের সার্বিক কল্যাণ সাধন, সাম্প্রদায়িক সম্প্রীতি পূর্ণ সহাবস্থান এবং শান্তিপূর্ণ সমাজব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ট্রাস্ট প্রতিষ্ঠার পর এনডাওমেন্ট তহবিলের মুনাফা থেকে অদ্যাবধি ৭৪৭টি চাচ/গির্জা কবরস্থান উপাসনালয় উদাহরণ প্রতিষ্ঠানকে তিন কোটি ৬৬ লাখ ২৩ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।’

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..