• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ কাজী নজরুল ইসলাম এর “অভিযান”  কবিতার শতবর্ষ ও  ১২৭তম জন্মবার্ষিকী  উদযাপন  রথযাত্রা শান্তিপূর্ণভাবে উদযাপনে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে জিরো টলারেন্স নীতি: এসপি মিজানুর রহমান চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাইনবোর্ডে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ভাবনার খায়ালে জুলাই ২৪ আসুন সুশৃঙ্খল, দুর্নীতিমুক্ত, মানবিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করি না’গঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ডা: আতিকুল বারী’র বিরুদ্ধে চিকিৎসা সেবায় অবহেলা ও রোগীর সাথে অশোভনীয় আচরণের অভিযোগ চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন  নারায়ণগঞ্জ সদরে মৎস্য চাষীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন উপকরণ বিতরণ কবি ও গীতিকার প্রফেসর আমির হোসেন এর ৬৬ তম জন্মোৎসব উদযাপন

কবি নিবাস হালদার এর তিনটি কবিতা

বিডিনিউজ আই ডেস্ক : / ৪৪৩ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
কবি নিবাস হালদার ।

জাতির পিতা

তোমার তর্জনী হেলনে আজও
লক্ষ মানুষের সমাবেশ ঘটে
এটাই আমি ও আমরা জানি
হে জাতির পিতা
হে বঙ্গবন্ধু
তোমাকে শতকোটি সালাম

তোমার সু-মধুর কন্ঠ স্বরে আজও
প্রভাত ফেরীর বাদ্য বাজে
তোমার সম্মিলিত আহ্বানে
কোটি বাঙালি আজও
গৃহহীন হতে পারে ।
তাই তো তুমি জাতির পিতা
তাই তো তুমি বঙ্গবন্ধু
তোমাকে শতকোটি প্রণাম ।

তোমার মিলিত পদধ্বনিতে আজও
বাংলার আকাশ , বাতাস উদ্ভাসিত
ভাষণে আজিকে দীপ্ত করিলে
ঋদ্ধ করিলে নবীনের প্রাণ ।
তেইশ বছরের, কঠিন লড়াইয়ে
রক্ষা করিলে বাংলা ও বাঙালির মান ।
হে জাতির পিতা
হে বঙ্গবন্ধু
তোমাকে সহস্র আদাব।

তোমার কবরের সামনে আসিলে
আজও , স্বাধীনতার মন্ত্রে তরুন জাগে।
তোমার আঙিনার, সম্মুখে দৃষ্টিপাতে
৭ ই মার্চের ভাষণ , বাতাসে ভাসে
তাই তো তুমি তারুণ্যের তেজ
বিবেকহীনের বিবেক ।
এই বাঙালি ও বাংলাদেশ
আজও চাইছে
শেখ মুজিবুর রহমান-কে ।
হে জাতির পিতা
হে বঙ্গবন্ধু
তোমাকে শতকোটি প্রণাম।

যুগান্তর

আমারা সবাই হারিয়ে ফেলি
হারায় না কিছুই তার ।
নিজস্বতা হারিয়ে ফেলে
বলতে শিখেছি …….
আমরা জানি না
কৃত্রিমতা কে আঁকড়ে ধরি।

বলো তো খোকন ,
তোমার বাবা- মায়ের নাম কি?
আমি জানি না ।
আমার বাবা মায়ের নাম জানি না ।
আমি আমার মাসির নাম জানি
আর আমার নাম জানি
আর জানি না ।

বলো তো খোকা ,
তোমার জন্ম দিয়েছে কে ?
আমার কাজের মাসি ,
যাদের কে বাবা ও মা বলে ডাকি
তারা নয়
তারা আমার বাবা , মা- নয়
হয়ত আমার কাজের মাসি

বলো তো খোকা
তোমার মাতৃ ভাষা কি?
জানি না ।
আমি পোয়েম , রাইমস, এগুলো পারি
মাতৃভাষায় কেউ কথা বলে না
নিশ্চই হিন্দী বা ইংরাজী
তবে বাংলা ভাষা নয় ।

আচ্ছা তুমি বলো তো
আমাদের দেশের জাতীয় সঙ্গীত কি?
আমাদের দেশের জাতীয় সঙ্গীত
আমাদের দেশের জাতীয় সঙ্গীত
We shall over come
ধনধন্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা ।

বলো তো বাবান
তুমি লেখাপড়া জানো ?
না । আমি জানি না ।
আমি তো পড়ালেখা জানি
আমার মাসি তো তাই শিখিয়েছে
আমার দাদা ও দিদা তাই জানে বলেছে
এটা যদি না হয়
আমি ভুল শিখেছি
আমাকে শিখিয়ে দাও ?

বলো তো খোকা
তুমি খেলাধূলা জানো ?
না । আমি জানি খেলাধূলা জানি না
তবে আমি গেম জানি
ওন লাইনে গেম খেলি,
কার্টুন দেখি ,
গ্রাম্য খেলা জানি না
খেলতে ও আমি পারি না
বাবা – মায়ের নাম জানি না
মাতৃভাষায় কথা বলি না ।
তাই তো গ্রাম্য খেলা জানি না ।

ভাঙা গড়া

তুমি কি নতুন ঘর তৈরী করেছো
ভালোই করেছো
পুরানো টা বাদ দিয়েছো
না ! ভেঙে দিয়েছো ?

তুমি নতুন ঘর বেঁধেছো
সেখানে ইঁট, বালি সিমেন্ট আছে কি ?
আছে কি ? কাদা, মাটি, খড়, গোবর
মানুষের তৈরী না মিস্তিরি বানানো।

ভিত তো দিয়েছো ?
ইঁটের উপর ইঁট দিয়ে কি ?
না কি মাঝে মাঝে থাম দিয়ে
না চারিদকে বাঁশের উপর শূন্যে ।

মেঝে করেছো নিশ্চই
মেঝেটা মাটির আছে তো ?
সিমেন্ট দিয়ে পালিশ করা না
ভাঙা ইঁট ও বালি সিমেন্ট দিয়ে
কোনো রকমে চালানোর মতো ।

কলকাতা,ভারত।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..