• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও বিশেষ মোনাজাত জেলা পুলিশের নিশ্চিদ্র নিরাপত্তায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনে রথযাত্রা অনুষ্ঠান সম্পন্ন নারায়ণগঞ্জে নানা আয়োজনে জুলাই শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস দীর্ঘ বছর না:গঞ্জ ৩০০ শয্যা’য় কৌশলে ডা: আতিকুল বারী বহাল তবিয়তে না’গঞ্জ সদরে প্রাথমিক বিদ্যালয়ে চারা ও ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ অতিবৃষ্টির কারনে জনদুর্ভোগ দ্রুত লাঘবে জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দিলেন ডিসি মোঃ রায়হান কবির নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ কাজী নজরুল ইসলাম এর “অভিযান”  কবিতার শতবর্ষ ও  ১২৭তম জন্মবার্ষিকী  উদযাপন  রথযাত্রা শান্তিপূর্ণভাবে উদযাপনে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে জিরো টলারেন্স নীতি: এসপি মিজানুর রহমান

কবি সোহাগ সিদ্দিকীর মৃত্যুতে নারায়ণগঞ্জ রাইটার্স ক্লাবের শোক পালন

বিডিনিউজ আই ডেস্ক : / ৫১৫ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
কবি সোহাগ সিদ্দিকীর মৃত্যুতে নারায়ণগঞ্জ রাইটার্স ক্লাবের শোক পালন

বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর নিয়মিত ‘সাহিত্য আড্ডা’ মাসের ২য় শুক্রবার ১১ নভেম্বর বিকাল ৫টায় চাষাড়া রামবাবুর পুকুরপারস্থ রূপান্তর লিভিং কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আড্ডার শুরুতে বাংলাদেশ রাইটার্স ক্লাবের দপ্তর সম্পাদক কবি সোহাগ সিদ্দিকী’র অকাল মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করা হয়।

বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ -এর আহবায়ক কাজী আনিসুল হক সভাপতিত্বে সাহিত্য আড্ডায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা কবি ও সম্পাদক মিজান মিলকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি দীপক ভৌমিক, মূখ্য আলোচক ছিলেন কবি মোঃ আবুল কাসেম, কবি ও চিত্রকর শাহ্ আলম ও যুগ্ম আহবায়ক কবি সালমা ডলি।

কথা সাহিত্যিক ফরিদুল মাইয়ান এর সঞ্চালনায় কবি সোহাগ সিদ্দিকী রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করে কবি ও মুক্তিযোদ্ধা আল আশরাফ বিন্দু।

এছাড়াও স্বরচিত কবিতা পাঠ করেন, মোঃ বশির উদ্দিন, মজিবুল হক বাদল, ইকবাল হোসেন রোমেছ, এম নাজমুল হাসান, মোস্তফা কামাল সোহাগ, গিয়াস উদ্দিন খন্দকার, সাল্হাউদ্দিন আমির, সুলতানা ও সামিয়া ইসলাম প্রমুখ।

উক্ত সাহিত্য আড্ডায় কবি কাজী আনিসুল হক বলেন, আগামী ৩১ ডিসেম্বর ‘আন্তর্জাতিক লেখক দিবস ২২’। এবারের লেখক দিবসে থাকবেনা কবি সোহাগ সিদ্দিকী। যা ভাবলেই মন কেঁদে ওঠে। বাংলাদেশ রাইটার্স ক্লাব এর একটি রতœ হারালাম। সাহিত্যে নিবেদিত প্রাণ সত্যিই বিরল। আমরা কবি সোহাগ সিদ্দিকী রুহের মাগফেরাত কামনা করি এবং তাঁর পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানাই।

এছাড়াও রাইটার্স ক্লাব এর প্রাণ জাতিসত্তার কবি মুহম্মদ নুরুল হুদা যে সিদ্ধান্ত নেবেন বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ তা পালন করবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..