• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ আয়োজন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ফাতেমা তুজ জোহরা জান্নাতের ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া প্রার্থনা না:গঞ্জ সিভিল সার্জন ওএসডি হলেও ডা. আতিকুল বারী ও ডা.মোঃ আমিনুল বহাল তবিয়তে নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ’র শুভেচ্ছা ও অভিনন্দন নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে হেলথ ক্যাম্প ও পোষ্য প্রাণী প্রদর্শনী

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধুকে মারধর

বিডিনিউজ আই ডেস্ক : / ৪৭৯ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১

বন্দরে কুপ্রস্তাবে রাজি না হওয়া ২ সন্তানের জননী তুলী আক্তার (২৮)কে হাতুরী দিয়ে পিটিয়ে নিলাফুলা জখম করার অভিযোগ পাওয়া গেছে পুলিশ সোর্স মাসুদসহ তার এক সহযোগী বিরুদ্ধে।

গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের মুখফুলদী এলাকায় এ ঘটনাটি ঘটে। স্থানীয় এলাকাবাসী জখম অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে। এ ঘটনায় আহত ২ সন্তানের জননী গৃহবধূ তুলী আক্তার বাদী হয়ে পুলিশ সোর্স মাসুদ ও তার সহযোগী পাগলা সোহেলকে আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

নির্যাতিত গৃহবধূ তুলি আক্তার গনমাধ্যমকে জানান, কলাগাছিয়া ইউনিয়নের মুখফুলদী এলাকার সামছুদ্দিন মিয়ার ছেলে পুলিশ সোর্স মাসুদ ও একই এলাকার আবুল মিয়ার ছেলে পাগলা সোহেল মিলে দীর্ঘ দিন ধরে আমাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। এর ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় পুলিশ সোর্স মাসুদ ও তার সহযোগী পাগলা সোহেল আমাকে বিভিন্ন ভাবে ভয়ভিতি দেখিয়ে আমাকে আবারও কুপ্রস্তাব দেয়। আমি তাদের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় উল্লেখিত দুই বখাটে আমাকে হাতুড়ী দিয়ে পিটিয়ে নিলাফুলা জখম করে। পরে প্রতিবেশীরা আমাকে উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।

এ ব্যাপারে মুখফুলদী এলাকার বাসিন্দা ও পঞ্চায়াত কমিটির সদস্য মোজাম্মেল গনমাধ্যমকে জানান, অসামাজিক কার্যকলাপে কারনে এলাকাবাসী চরম ভাবে অতিষ্ট হয়ে পুলিশ সোর্স মাসুদকে এলাকা থেকে বিতারিত করেছে। গত ১ সাপ্তাহ পূর্বে সোর্স মাসুদ আবারও এলাকায় প্রবেশ করেছে। সে এলাকা ঢুকে ২ সন্তানের জননীকে কুপ্রস্তব দেয়। এতে ভুক্তভোগী নারী রাজি না হওয়ায় তাকে হাতুড়ি পিটা করে আহত করে। আমরা পুলিশ সোর্স মাসুদের দৃষ্টান্ত মূলক শাস্তিসহ তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..