• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
ফতুল্লার কমর আলী স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নী (সাঃ) পালিত ৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ আয়োজন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ফাতেমা তুজ জোহরা জান্নাতের ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া প্রার্থনা না:গঞ্জ সিভিল সার্জন ওএসডি হলেও ডা. আতিকুল বারী ও ডা.মোঃ আমিনুল বহাল তবিয়তে নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ’র শুভেচ্ছা ও অভিনন্দন

কুষ্টিয়ায় পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন অফিসার-ফোর্সকে বিশেষ নির্দেশনা

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৫৮৭ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় কুষ্টিয়া পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে কুষ্টিয়া জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত কল্যাণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।এ সময় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন বলেন ফোর্সের মনোবল বৃদ্ধি, অবৈধ অস্ত্র উদ্ধার, চাঁদাবাজ সন্ত্রাসীদের গ্রেফতার ও আইন-শৃঙ্খলা রক্ষায় করণীয় সংক্রান্তে নির্দেশনা প্রদানের লক্ষে কুষ্টিয়া জেলার পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় তিনি থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, নির্বাচনী দায়িত্ব পালনে প্রস্তুতি ও দাপ্তরিক কার্যক্রম পর্যালোচনা করেন।

এসময় পুলিশ সুপার বলেন, “নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে সর্বোচ্চ সততা, সাহসিকতা, পেশাদারিত্ব ও সম্পূর্ণ নিরপেক্ষতার সাথে। সাধারণ মানুষ যাতে নিশ্চিন্তে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার জন্যে নিরাপদ পরিবেশ তৈরিতে জেলা পুলিশের প্রতিটি সদস্যকে পেশাদারিত্বের সাথে সর্বোচ্চ দায়িত্ববোধ দিয়ে কাজ করতে হবে।
পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন অফিসার-ফোর্সকে বিশেষ নির্দেশনা প্রদান করেন। তিনি আরও নির্দেশ দেন-

গুজব, ভুয়া তথ্য ও সোশ্যাল মিডিয়া অপব্যবহার রোধে সাইবার মনিটরিং বাড়াতে হবে। রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়মিত ইন্টেলিজেন্স সংগ্রহের মাধ্যমে আপডেট রাখতে হবে। ভোট কেন্দ্রগুলো নিয়মিত পরিদর্শন করতে হবে। নির্বাচনী এলাকা ও গুরুত্বপূর্ণ স্থানে টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করতে হবে।

জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল বজায় রেখে সন্ত্রাসীদের তৎপরতা দমন করতে হবে। সক্রিয় সন্ত্রাসী গ্রুপ, অস্ত্রধারী অপরাধী ও চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে অবিরাম অভিযান পরিচালনা করতে হবে। সন্ত্রাসীদের তথ্য প্রদানের জন্য জনগণকে উদ্বুদ্ধ করতে হবে।

অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধারে অধিক পুলিশ সদস্য নিয়ে সমন্বিতভাবে অভিযান পরিচালনা করতে হবে। জেলা গোয়েন্দা শাখা অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করবে। অস্ত্রধারী সন্ত্রাসী কোনভাবেই এলাকায় থাকতে পারবে না।

অপরদিকে থানায় আগত জনগণের সঙ্গে শালীন, ধৈর্যশীল ও পেশাদার আচরণ করতে হবে। সাধারণ মানুষের সেবা প্রদানে থানাকে মানবিক ও জনবান্ধব করতে হবে। ফোর্সের মনোবল বজায় রাখতে নিয়মিত ব্রিফিং ও সমস্যা–সমাধান আলোচনা করতে হবে। থানার পরিবেশ, ব্যারাক, ডাইনিং পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।

পরিদর্শন শেষে পুলিশ সুপার বলেন কুষ্টিয়া জেলা পুলিশ নির্বাচনে শান্তি, স্থিতি ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। আইনের বাইরে কেউ গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
সে সময় বিভিন্ন থানা ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..