• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ আয়োজন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ফাতেমা তুজ জোহরা জান্নাতের ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া প্রার্থনা না:গঞ্জ সিভিল সার্জন ওএসডি হলেও ডা. আতিকুল বারী ও ডা.মোঃ আমিনুল বহাল তবিয়তে নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ’র শুভেচ্ছা ও অভিনন্দন নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে হেলথ ক্যাম্প ও পোষ্য প্রাণী প্রদর্শনী

খালেদা জিয়াকে জেলে গিয়ে আবেদন করতে হবে : আইন মন্ত্রণালয়

বিডিনিউজ আই ডেস্ক : / ১৬৬৪ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১ অক্টোবর, ২০২৩

বিডি নিউজ আই: স্থায়ী মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশ যেতে বেগম খালেদা জিয়াকে জেলে গিয়ে আদালতে আবেদন করতে হবে বলে মত দিয়েছেন আইন মন্ত্রণালয়।
বিষয়টি নিয়ে আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি।
তিনি বলেন, বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও বিদেশে চিকিৎসা বিষয়ে তার ভাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর দরখাস্ত দেন। বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ের কাছে মতামত চায়। আমরা আজ মতামত দেই। আইনমন্ত্রী বলেন, ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার ক্ষমতাবলে খালেদা জিয়া বিষয়ে যে আবেদন নিষ্পত্তি করা হয়েছে সেটি খোলার আর কোনো সুযোগ নেই।
আইনমন্ত্রী বলেন, আইনের ৪০১ ধারার কোনো দরখাস্ত যদি একবার নিষ্পত্তি করা হয়, সেই নিষ্পত্তি করা দরখাস্ত পুনর্বিবেচনা করার কোনো অবকাশ আর আইনে থাকে না। ঠিক সেই ফৌজদারি কার্যবিধি ৪০১ ধারার উপধারা ১, ২, ৩, ৪, ৫, ৬ ব্যাখ্যা করে আমরা আমাদের মতামত পাঠিয়ে দিয়েছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। সেখানে আমরা মতামত দিয়েছি, ৪০১ ধারার ক্ষমতাবলে যে দরখাস্ত নিষ্পত্তি করা হয়েছে সেটা পাস্ট অ্যান্ড ক্লোজ ট্রানজেকশন, এটা খোলার আর কোনো উপায় নেই।
আনিসুল হক বলেন, ২০২০ সালের মার্চে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার নির্বাহী আদেশে
ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় খালেদা জিয়ার দ- স্থগিত করে তাকে শর্তসাপেক্ষে ছয় মাসের জন্য মুক্তি দেন। শর্তগুলো হলে তিনি বাসায় থেকে চিকিৎসা নেবেন ও বিদেশে যেতে পারবেন না। এরপর আট দফা তার মুক্তির মেয়াদ বাড়ানো হয়।
গত ২৫ সেপ্টেম্বর খালেদা জিয়ার ছোটভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্র মন্ত্রনালয় বরাবর খালেদা জিয়ার স্থায়ী মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার আবেদন করেন। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ আবেদন মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠায়।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদ- দেন ঢাকার একটি আদালত। রায়ের পর তাকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে বন্দি রাখা হয়। এরপর ৩০ অক্টোবর এই মামলায় আপিলে তার সাজা আরও পাঁচ বছর বাড়িয়ে ১০ বছর করেন হাইকোর্ট।
একই বছরের ২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে সাত বছরের সশ্রম কারাদ- এবং ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদ- দেন একই আদালত। এছাড়াও খালেদা জিয়ার বিরুদ্ধে বিভিন্ন মামলা বিচারাধীন রয়েছে।
বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভায়কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। (বাসস)

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..