• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
প্রিপেইড মিটার বাতিল দাবিতে ১১ আগস্ট নারায়ণগঞ্জ শহরে গণমিছিল, আসতে পারে হরতালের ঘোষণা ড. লুৎফুল কবিরের ৪২তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি ও ন্যায়বিচারের আকুতি ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান বক্তাবলীতে নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ব্র্যাকের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত দায়িত্ববোধ, মানবিকতা ও সামাজিক সচেতনতা ছাড়া শুধু চিকিৎসাসেবা দিয়ে সুস্থ সমাজ গড়া সম্ভব নয় : ডিসি জাহিদ ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পলিনের পাশে দাঁড়ালেন মানবিক ডিসি মো: রায়হান কবির নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন রোগ প্রতিরোধ রোগ চিকিৎসার তুলনায় বেশি কার্যকরিঃঅধ্যাপক জাহাঙ্গীর আলম

গলাচিপায় দুইদিনব্যাপী শোহদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত

বিডিনিউজ আই ডেস্ক : / ১০২৭ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫

নিজস্ব সংবাদদাতা: পবিত্র আশুরা ও শোহাদায়ে কারবালা স্মরণে গলাচিপা জামে মসজিদ প্রাঙ্গনে দুইদিনব্যাপি হযরত ইমাম হাসান ও হোসাইন ( রাঃ) আশুরা মাহ্ফিল উদযাপন পরিষদের উদ্যোগে শোহদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ৬ জুলাই, ১০ মহরম রবিবার উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেধাবী রাজনীতিক সাবেক ছাত্রদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ। প্রধান বক্তা ও আখেরী মোনাজাত পরিচালনা হযরত মাওলানা ক্বারি রুহুল আমিন সিদ্দিকী, বিশেষ বক্তা হিসাবে আলোচনা করেন মাওলানা মুফতি মুহাম্মদ কাওসার হুসাইন আল আজহারী, আলহাজ্ব হাঃ মাও. ক্বারি মোঃ ফয়েজ কবীর। মোঃ ফরিদ উদ্দিন আহম্মেদ রিপনের পরিচালনায় মোঃ জালাল উদ্দিন শুভ সুরেশ্বরীর উপস্থাপনায় ও সাংবাদিক মোঃ শহিদুল ইসলাম সেন্টুর সার্বিক তত্ত্বাবধানে ৯ম বার্ষিকী মাহফিল সম্পন্ন হয়।
দুইদিনব্যাপী উক্ত মাহফিলে বক্তারা কোরআন -এর মর্যাদা, রাসূল(সঃ) -এর মহব্বত, সাহাবায়ে কেরাম গণের জীবনী, হযরত আলী (রা.) -এর জবনী এবং শোহদায়ে কারবালা ও হযরত ইমাম হাসান ও হোসাইন (রাঃ) এর জীবনী বিষয়ে বিস্তৃত আলোচনা করেন।
এছাড়াও মহিলাদের ওয়াজ শুনার বিশেষ ব্যবস্থা রাখা হয় মাহফিলে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..