• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
আরবান স্কুলে পানির মোটর দিলেন তনু, বেদখল জমি উদ্ধারে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম মেধা ও শৃঙ্খলাই পুলিশে নিয়োগের একমাত্র মানদণ্ড: প্রার্থীদের দালাল থেকে সতর্ক থাকার আহ্বান করেছেন এসপি মিজানুর রহমান মুন্সী নারায়ণগঞ্জে আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌসুমি ফল উৎসব পুশ ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে কামরুল হাসান রোমেনের গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জে এলজিডি ভবনের বিপরীতে ‘লাশ ধোয়ার ঘর’ ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড দ্রুত নির্মাণ করবেন প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায় সর্বমহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান সাংবাদিক তানভীর হোসেনের মাতার রুহের মাগফিরাত কামনায় এনজেইউ এর দোয়া মাহফিল

ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় না.গঞ্জে ১১ সিদ্ধান্ত

বিডিনিউজ আই ডেস্ক : / ৩৬৪ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২

বিডি নিউজ আই, নারায়ণগঞ্জ: ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় ১১ সিদ্ধান্ত নিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সোমবার অনলাইন জুম মিটিংয়ে এসব সিদ্ধান্ত নেন।

জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে মিটিংটি হয়।

মিটিংয়ে ঘুর্ণিঝড় সিত্রাং মোকাবিলার প্রস্তুতি হিসেবে গ্রহণ করা সিদ্ধান্ত হলো-

১/ জেলা পর্যায়ের সকল কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করে কর্মস্থলে উপস্থিত থাকার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

২/ সার্বক্ষণিক মেডিকেল টিম প্রস্তুত রাখার জন্য সিভিল সার্জনকে নির্দেশনা প্রদান করা হয়।

৩/ দুর্যোগ ব্যবস্থাপনার অংশ হিসেবে চার লক্ষ টাকা এবং ২৫০ মেট্রিকটন চাল মজুদ রয়েছে।

৪/ সকল শিক্ষা প্রতিষ্ঠানের আগামীকালের পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্তগ্রহণ করা হয়।

৫/ দুর্যোগ সম্পর্কে জনগণকে অবহিত করার জন্য সকল মসজিদে সচেতনতামূলক বার্তা পৌছানো এবং জেলা প্রশাসনের সহায়তাগ্রহণের জন্য উপপরিচালক, ইসলামিক ফাউণ্ডেশনকে নির্দেশনা প্রদান করা হয়।

৬/ ঘূর্ণিঝড় পরবর্তী গাছ ভেঙ্গে রাস্তা যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হলে দ্রুততার সাথে ফায়ার সার্ভিস, সড়ক ও জনপদ বিভাগকে সার্বক্ষণিক প্রস্তুত থাকতে বলা হয়।

৭/ পরিস্থিতি বিবেচনায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ রাখতে বিদ্যুৎ বিভাগকে নির্দেশনা প্রদান করা হয়।

৮/ দুর্যোগ মোকাবেলায় জেলা পুলিশ, বিজিবি, র‍্যাব, বিআইডব্লিউটিএ, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, স্বাস্থ্য বিভাগ সহ সকল বিভাগ কে থাকতে নির্দেশনা প্রদান করা হয়।

৯/ বস্তিবাসীসহ সকল ভাসমান লোকজনদের নিরাপদ আশ্রয়স্থলে নেয়ার জন্য সকল উপজেলা নির্বাহী অফিসারদের নির্দেশনা প্রদান করা হয়।
১০/ রোবার স্কাউট সহ জেলার সকল স্বেচ্ছাসেবী সংগঠনকে ঘুর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুত থাকতে অনুরোধ জানানো হয়।
জরুরী পরিস্থিতিতে ২৪ ঘন্টা তথ্য প্রদানের নিমিত্তে কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের নাম্বার: 01319-355337

জনস্বার্থে এ নির্দেশনা প্রদান করা হলো।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..