• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
১৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান  জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে কিডনি রোগের ঝুঁকি নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও বিশেষ মোনাজাত জেলা পুলিশের নিশ্চিদ্র নিরাপত্তায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনে রথযাত্রা অনুষ্ঠান সম্পন্ন নারায়ণগঞ্জে নানা আয়োজনে জুলাই শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস দীর্ঘ বছর না:গঞ্জ ৩০০ শয্যা’য় কৌশলে ডা: আতিকুল বারী বহাল তবিয়তে না’গঞ্জ সদরে প্রাথমিক বিদ্যালয়ে চারা ও ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ অতিবৃষ্টির কারনে জনদুর্ভোগ দ্রুত লাঘবে জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দিলেন ডিসি মোঃ রায়হান কবির নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ

জেআরসি মন্ত্রী পর্যায়ের বৈঠক সমাপ্ত

বিডিনিউজ আই ডেস্ক : / ৩৮৩ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

বিডি নিউজ আই, নয়াদিল্লি : আজ বিকেলে এখানে সমাপ্ত বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের (জেআরসি) মন্ত্রী পর্যায়ের বৈঠকে নদী সম্পদ ও নদী-সংক্রান্ত বিষয়ে সহযোগিতার বৃহত্তর বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। সূত্র জানায়, জেআরসির আনুষ্ঠানিক মন্ত্রী পর্যায়ের বৈঠক দুপুর ১টার দিকে সুষমা স্বরাজ ভবনে শুরু হয়ে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি আজ সন্ধ্যায় জানান, ‘মঙ্গলবার সচিব পর্যায়ের বৈঠকে পানি সম্পদ এবং পানি সংক্রান্ত বিষয়ে বৃহত্তর সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। আজ মন্ত্রী পর্যায়ের বৈঠকেও এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।’ ভারতের জলশক্তি (পানিসম্পদ) মন্ত্রী গজেন্দ্র সিং সাখাওয়াত এবং বাংলাদেশের পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফরুক বৈঠকে নিজ নিজ পক্ষে নেতৃত্ব দেন। এছাড়া, বাংলাদেশের পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এনামুল হক শামীমও বৈঠকে যোগ দেন।
এদিকে মঙ্গলবার এখানে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশন (জেআরসি)’র সচিব পর্যায়ের বৈঠকে অনুষ্ঠিত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র বলেন, বৈঠকে কুশিয়ারা নদী, ভারতের উত্তর-পূর্ব অঞ্চলে প্রবাহিত নদীর পানি প্রবাহের তথ্য বিািনময় এবং তিস্তা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠকের আলোচনায় গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়ন সংক্রান্ত বিষয়াদি প্রধান্য পায়। (বাসস)

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..