• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সফর সফল করতে বাঁশখালী,শাহ আমানত বিমানবন্দর ও হাটহাজারীর অনুষ্ঠানস্থলের প্রতিটি প্রস্তুতি সরেজমিনে তদারকিতে দিনরাত মাঠে চট্টগ্রামের ডিসি জাহিদ সঠিক তথ্যভান্ডার নৌপরিবহনে দ্রুত সিদ্ধান্তে সহায়ক হবে : ডিসি মো :রায়হান কবির প্রিপেইড মিটার বাতিল দাবিতে ১১ আগস্ট নারায়ণগঞ্জ শহরে গণমিছিল, আসতে পারে হরতালের ঘোষণা ড. লুৎফুল কবিরের ৪২তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি ও ন্যায়বিচারের আকুতি ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান বক্তাবলীতে নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ব্র্যাকের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত দায়িত্ববোধ, মানবিকতা ও সামাজিক সচেতনতা ছাড়া শুধু চিকিৎসাসেবা দিয়ে সুস্থ সমাজ গড়া সম্ভব নয় : ডিসি জাহিদ ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পলিনের পাশে দাঁড়ালেন মানবিক ডিসি মো: রায়হান কবির

টাইগারদের সহায়তায় লেগ স্পিনার রিশাদ

বিডিনিউজ আই ডেস্ক : / ৪১৯ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৪ আগস্ট, ২০২২

বিডি নিউজ আই, ঢাকা: আসন্ন এশিয়া কাপে নর্বোচ্চ প্রস্তুতিতে সহায়তার জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে যোগ দিয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন।
টুর্ণামেন্টে অংশ নিতে যাওয়া অন্য দলগুলো তাদের গেম পরিকল্পনায় লেগ স্পিানকে অগ্রাধিকার দিলেও বাংলাদেশ দলে অবশ্য কোন লেগ স্পিানরকে অন্তুর্ভুক্ত করা হয়নি।
গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান ও শ্রীলংকাও অনেকটাই নির্ভর করবে লেগ স্পিনের উপর। আফগানিস্তান দলের হয়ে সব সময় গুরুত্বপুর্ন ভুমিকা রাখছেন রশিদ খান। অপরদিকে লংকান স্পিনার ওয়ানিন্দু হারাসাঙ্গা সম্প্রতি বিশ্বের শীর্ষ বোলার হিসেবে আবির্ভুত হয়েছেন।
টি-টোয়েন্টি ফর্মেটে লেগ স্পিনারদের সফলতা প্রমাণিত হলেও বিভিন্ন কারণে বাংলাদেশ এখনো সেভাবে স্পিনারদের সহায়তা করতে পারেনি। যদিও এই লেগ স্পিনারদের কাছে বাংলাদেশ দলের ভরাডুবির ঘটনা হরহামেসাই ঘটছে।
বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নানুœু বলেছেন,‘ টিম ম্যানেজমেন্টের চাহিদার কারণে রিশাদকে আরব আমিরাতে পাঠানো হয়েছে। ঢাকায় দলীয় অনুশীলনেও রিশাদ ছিলেন এবং ভালো করেছেন। তারও ভালো প্রস্তুতি ছিল। তাই ব্যাটারদের সহায়তা করার জন্য তাকে পাঠানো হয়েছে।’
বাংলাদেশ যদি সুপার ফোরে উঠতে পারে, তাহলে নিশ্চিতভাবে প্রতিপক্ষ হিসেবে পাবে ভারত ও পাকিস্তানকে। ওই দল দুটিতে গুরুত্বপুর্ন ভুমিকা পালন করছেন যথাক্রমে যুজবেন্দ্র চাহাল ও উসমান কাদির।
ইতোমধ্যে দুবাইয়ে পৌঁছে গেছে বাংলাদেশ দল। সেখানে প্রথম দিনটি তারা বিশ্রামে কাটাচ্ছেন। এ সময় টেকনিক্যাল পরামর্শকের মোড়কে দলের প্রধান কোচের দায়িত্বপালনকারী শ্রীধরন শ্রীরাম টাইগারদের তাত্বিক ক্লাস করিয়েছেন। ওই ক্লাসে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের সাফল্য পেতে রোডম্যাপ দিয়েছেন বলে জানিয়েছেন বিসিবির এক কর্মকর্তা।
ভিসা জটিলতার কারণে গতকাল দলের সঙ্গে যাত্রা করতে না পারা পেসার তাসকিন আহমেদ ও ব্যাটার এনামুল হক বিজয় অচিরেই দলের সঙ্গে যুক্ত হবেন।(বাসস)

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..