• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
না’গঞ্জ সদরে প্রাথমিক বিদ্যালয়ে চারা ও ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ অতিবৃষ্টির কারনে জনদুর্ভোগ দ্রুত লাঘবে জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দিলেন ডিসি মোঃ রায়হান কবির নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ কাজী নজরুল ইসলাম এর “অভিযান”  কবিতার শতবর্ষ ও  ১২৭তম জন্মবার্ষিকী  উদযাপন  রথযাত্রা শান্তিপূর্ণভাবে উদযাপনে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে জিরো টলারেন্স নীতি: এসপি মিজানুর রহমান চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাইনবোর্ডে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ভাবনার খায়ালে জুলাই ২৪ আসুন সুশৃঙ্খল, দুর্নীতিমুক্ত, মানবিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করি না’গঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ডা: আতিকুল বারী’র বিরুদ্ধে চিকিৎসা সেবায় অবহেলা ও রোগীর সাথে অশোভনীয় আচরণের অভিযোগ চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন 

টি-টোয়েন্টি বিশ্বকাপের ক্ষণ গণনা শুরু

বিডিনিউজ আই ডেস্ক : / ৩৬৬ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৮ জুলাই, ২০২২

বিডি নিউজ আই, সিডনি : চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের অষ্টম আসর। অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াতে বাকি আর ১০০ দিন। টি-টোয়েন্টি বিশ্বকাপের ক্ষণ গননা শুরু হয়েছে আজ । এজন্য মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের হ্যালোড টার্ফে একটি অনুষ্ঠানের আয়োজন করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
কক্ষণ গননা অনুষ্ঠানে উপস্থিত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি সফরের উদ্বোধন করেন অস্ট্রেলিয়ার সাদা বলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ, সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসন, পাকিস্তানের সাবেক পেসার ওয়াকার ইউনুস ও দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার মরনে মরকেল এবং জর্জিয়া ওয়ারহ্যাম ও টায়লা ভলামেনিকের ।
এই প্রথমবারের মত টি-টোয়েন্টি বিশ^কাপ আয়োজন করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে নিজেদের মাঠে বিশ^কাপ শুরু করবে অসিরা।
এ ব্যাপারে ফিঞ্চ বলেন, ‘বিশ্ব-মানের অনেক দেশই খেলতে আসছে, তাই এটি ক্রিকেটের জন্য উত্তেজনাপূর্ণ সময় হবে। এখন আর মাত্র ১০০ দিন বাকি। নিজ দেশের ভক্তদের সামনে বিশ্বকাপ খেলাটা দারুন উত্তেজনাপুর্ন হবে।’
মলবোর্নে টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি সফর চালু হয়েছে এবং এটি নিসান দ্বারা তৈরি। আইকনিক ট্রফিটি চারটি মহাদেশ সফর করে ১৬ অক্টোবর টুর্নামেন্ট শুরুর আগে জিলং-এ ফিরে আসবে।
আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডিস বলেন, ‘আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ১০০ দিন বাকি। টি-টোয়েন্টি ক্রিকেটের সেরা ট্রফির জন্য প্রতিন্দ্বন্দিতা করতে অস্ট্রেলিয়ায় ১৬ দল আসছে, এটা সত্যিই রোমাঞ্চকর।’

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..