• রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌসুমি ফল উৎসব পুশ ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে কামরুল হাসান রোমেনের গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জে এলজিডি ভবনের বিপরীতে ‘লাশ ধোয়ার ঘর’ ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড দ্রুত নির্মাণ করবেন প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায় সর্বমহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান সাংবাদিক তানভীর হোসেনের মাতার রুহের মাগফিরাত কামনায় এনজেইউ এর দোয়া মাহফিল  বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহায়তা তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জ সদরে যুব সংগঠক ও উদ্যোক্তাদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ যাচ্ছে-ডিসি রায়হান কবির

টোল বিহীন মালামাল পারাপারে এম.পি সেলিম ওসমানকে বন্দর বাসীর সাধুবাদ

বিডিনিউজ আই ডেস্ক : / ৪৯৩ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩

বন্দর প্রতিনিধিঃ সরজমিনে গিয়ে জানা যায়, বন্দর সেন্ট্রাল ট্রলার খেয়াঘাট সংলগ্ন দুটি নৌকা পারাপারের ঘাট রয়েছে। সেখানে মানুষ পারাপারে টোল না থাকলেও মালামাল পারাপারে টোল দিতে হয়। আর এই টোল দেওয়াকে কেন্দ্র করে অনেক সময় বিভিন্ন ঝামেলার সৃষ্টি হয়। এতে সাধারন মানুষ বিভিন্ন সময় নানান অভিযোগ করে আসছিলো। এই বিষয়ে খোজ নিয়ে জানা যায়, বি আই ডব্লিউ কতৃক ইজারা নিয়ে টোল আদায় করা হয়। কিন্তু ইজারায় ১-৩ ঘাটের ইজারা থাকলেও ট্রলার খেয়াঘাট সংলগ্ন নৌকার খেয়াঘাটটি মুলতঃ ট্রলার খেয়াঘাট ইজারাদারদের সীমানায়। যেখানে কোন টোল আদায় করার কোন কথা নয়। বিশ্বস্ত সুত্রে জানা যায়, বিগত সময়ে সকল ইজারাদারগন সেন্ট্রাল ট্রলার খেয়াঘাট ইজারাদারকে প্রতিদিন আর্থিক সুবিধা  দিয়ে মেনেজ করে এই টোল আদায় করে আসছে। এই বিষয় নিয়ে ভারপ্রাপ্ত ইজারাদার এইচ এম রাসেলের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান আমরা আগে তিন ঘাট থেকে টোল আদায় করলেও এখন শুধু বটতলা ও লঞ্চ ঘাট থেকে টোল আদায় করে থাকি। ট্রলার খেয়াঘাট সংলগ্ন খেয়াঘাট থেকে কোন টোল আদায় করি না। আগে টোল আদায় করলেও এখন কেন করছেননা প্রশ্ন করলে তিনি উপড়ের নির্দেশ আছে বলে নিজের দায় এড়িয়ে যান। খেয়াঘাটে কর্মরত মাঝি ও লেবারের সাথে কথা বললে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি বলেন, মুলত বন্দর বটতলা খেয়াঘাট ও লঞ্চঘাট বি আই ডব্লিউ কতৃক মালামালের ইজারা কৃত ঘাট। কিন্ত সেন্ট্রাল ট্রলার খেয়াঘাট ইজারাদারকে আর্থিক সুবিধা দিয়ে তিনও ঘাট থেকে টোল আদায় করে আসছে। তবে তিন মাস যাবত দুটি ঘাটে টোল আদায় করা হচ্ছে। তিনি আরও বলেন শুনেছি আমাদের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম সেলিম ওসমান সাহেবের হস্তক্ষেপে এটি বন্ধ হয়েছে। এসময় এক ক্ষুদ্র ব্যাবসায়ীর সাথে কথা বললে তিনি বলেন, স্বাধীনের পর থেকে এই পর্যন্ত একমাত্র এমপি বীর মুক্তিযোদ্ধা এ কে এম সেলিম ওসমান সাহেবই টোল ফ্রি করেছেন। এই ঘাটে মালামালের টোল বন্ধ করায় আমরা খুব খুশি। এটা যেন অব্যাহত থাকে সেই অনুরুধ থাকবে এমপি মহোদয়ের কাছে। সংবাদ সংগ্রহ কালে সকলেই মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম সেলিম ওসমান কে সাধুবাদ জানিয়েছে।  সকলের দাবী বন্দর সেন্ট্রাল ট্রলার খেয়াঘাট সংলগ্ন নৌকার খেয়াঘাটের মালামালের টোল যেন পুনরায় চালু না হয়। পাশাপাশি সবসময়ের জন্য মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম সেলিম ওসমানের সুদৃষ্টি কামনা করেছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..