• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
প্রিপেইড মিটার বাতিল দাবিতে ১১ আগস্ট নারায়ণগঞ্জ শহরে গণমিছিল, আসতে পারে হরতালের ঘোষণা ড. লুৎফুল কবিরের ৪২তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি ও ন্যায়বিচারের আকুতি ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান বক্তাবলীতে নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ব্র্যাকের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত দায়িত্ববোধ, মানবিকতা ও সামাজিক সচেতনতা ছাড়া শুধু চিকিৎসাসেবা দিয়ে সুস্থ সমাজ গড়া সম্ভব নয় : ডিসি জাহিদ ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পলিনের পাশে দাঁড়ালেন মানবিক ডিসি মো: রায়হান কবির নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন রোগ প্রতিরোধ রোগ চিকিৎসার তুলনায় বেশি কার্যকরিঃঅধ্যাপক জাহাঙ্গীর আলম

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ৬

বিডিনিউজ আই ডেস্ক : / ২১০১ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৪ জুন, ২০২১

ঠাকুরগাঁওয়ে পাগলু ও নসিমন মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ছয় জন। আহতদের উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আরো দুজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

পুলিশ ও প্রত্যক্ষর্দশীরা জানায়, বৃহস্পতিবার বিকেলে রানীশংকৈল উপজেলার নেকমরদ থেকে যাত্রী নিয়ে একটি থ্রি হুইলার (পাগলু) জেলা শহরের দিকে আসার পথে সদর উপজেলার পল্লী বিদ্যুত এলাকায় পৌছালে অপরদিক থেকে আসা একটি নসিমনের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়।

এ সময় ঘটনাস্থলে একজন মারা যায়। আহত হয় থ্রি হুইলারে সাত যাত্রী। পরে স্থানীয় এলাকাবাসি ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। এ সময় আরো একজনকে মৃত ঘোষনা করে চিকিৎসক।
সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. রকিবুল আলম জানান, আহতদের মধ্যে আরো দুজনের অবস্থা আশংকাজনক। উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..