• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
জয়যাত্রা ফাউন্ডেশন ও বুবলী যুব কল্যাণের যৌথ উদ্যোগে নারায়ণগঞ্জে ছিন্নমূল পথশিশুদের মাঝে বস্ত্র বিতরণ শিশুবান্ধব আদালত পদ্ধতি বিষয়ে যশোরে পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ সরকারি সেবা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী কর্মসূচি ‘A Day in A Office’অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক, কিশোর গ্যাং, যানজট নিরসনে অটোরিকশা নিয়ন্ত্রণে কঠোর নির্দেশ ফতুল্লায় ৬ দিন ধরে নিখোঁজ যুবক মিনহাজ শুভ হত্যা মামলায় ‘মেড ইন ইউএসএ’ পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার কুতুবআইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সাহিত্য কর্ণার’ উদ্বোধন আন্তর্জাতিক সিডও দিবস উপলক্ষে মহিলা পরিষদ’র উদ্যোগে মতবিনিময় সভা এমপি আল আমিনের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার বৈঠক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্বোধনে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ

তফসিল ঘোষণার পর ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনী প্রচারসামগ্রী অপসারণের নির্দেশ নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৮৪৭ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে পদক্ষেপ নিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। এ লক্ষ্যে জেলার বিভিন্ন উপজেলা ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় সব ধরনের নির্বাচনী প্রচারণা সামগ্রী ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসকের কার্যালয়।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের তফসিল অদ্য ১১ ডিসেম্বর ২০২৫ তারিখে ঘোষণা করা হয়েছে। এ প্রেক্ষিতে নারায়ণগঞ্জ জেলার সম্ভাব্য রাজনৈতিক প্রার্থীগণের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, তোরণ, প্যান্ডেল, আলোকসজ্জা ও নির্বাচনী ক্যাম্পসহ সব ধরনের প্রচারণা সামগ্রী আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিজ খরচে অপসারণ করতে হবে।”

এতে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে এসব প্রচারণা সামগ্রী অপসারণ না করা হলে “সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা–২০২৫” এর লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তির অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার, পুলিশ সুপার, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ জেলার সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের কাছে প্রেরণ করা হয়েছে।

এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর প্রশাসক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, থানার অফিসার ইনচার্জ এবং জেলা তথ্য অফিসারদের মাইকযোগে বিজ্ঞপ্তিটি প্রচারের নির্দেশনা দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..