• রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌসুমি ফল উৎসব পুশ ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে কামরুল হাসান রোমেনের গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জে এলজিডি ভবনের বিপরীতে ‘লাশ ধোয়ার ঘর’ ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড দ্রুত নির্মাণ করবেন প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায় সর্বমহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান সাংবাদিক তানভীর হোসেনের মাতার রুহের মাগফিরাত কামনায় এনজেইউ এর দোয়া মাহফিল  বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহায়তা তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জ সদরে যুব সংগঠক ও উদ্যোক্তাদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ যাচ্ছে-ডিসি রায়হান কবির

তবুও বেরুচ্ছে মানুষ!

বিডিনিউজ আই ডেস্ক : / ৩৮৪ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
কোন ভাবেই লকডাউনে গৃহবন্দী থাকছে না মানুষ।

নিজস্ব সংবাদদাতা: কঠোর লকাডাউনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতার পরেও অপ্রয়োজনে বেরুচ্ছে মানুষ! নগরী ও শহরতলীতে বিনাকারণে দিনভর ঘুরে বেড়াচ্ছে এখানে সেখানে। শহরে প্রশাসনের কড়াকড়ির কারণে সেখানে আনাগোনা কম থাকলেও শহরতলীতে তাদের সংখ্যা বেশি।

লকডাউনের প্রথমদিন থেকেই নগরীতে কঠোর অবস্থান নেয় সেনাবাহিনী-পুলিশ। মহাসড়ক ও নগরীর প্রবেশমুখগুলোতে সেনাবাহিনী ও পুলিশের চেকপোষ্টের পাশাপাশি রয়েছে মোবাইল কোর্টও।

জেলা প্রশাসন জানিয়েছে, নারায়ণগঞ্জে লকডাউনের প্রথমদিনেই ৪২টি মামলায় প্রায় ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়। দ্বিতীয় দিন শুক্রবারও দিনভর বৃষ্টির প্রভাব থাকায় মানুষের আনাগোনা এমনিতেই কম ছিলো। তৃতীয় দিন ৮২টি মামলায় প্রায় ৫৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সূত্র আরও জানায়, জেলার গুরুত্বপূর্ণ ২০টি পয়েন্টে পুলিশের চেকপোস্ট রয়েছে। সেই সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ২০টি ভ্রাম্যমান আদালত কাজ করছে। তাদের সহায়তা করতে ৪৫ এমএলআরএস ৩টি পেট্রোল টিমের ৫২জন সেনা সদস্য, ২ প্লাটুন বিজিবি, আনসার ও স্কাউটের স্বেচ্ছাসেবকরা মাঠে কাজ করছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, সকাল থেকেই নগরীর বিভিন্ন পয়েন্টে বিনাকারণেই মানুষজন ঘুরে বেড়াচ্ছে। কিছু কিছু চায়ের দোকানেও বেশ ভীড়। তবে পুলিশ ও মোবাইল কোর্ট দেখলেই লুকোচুরি খেলার মতো আবারও পালিয়ে যাচ্ছে।

শিল্পপ্রতিষ্ঠান খোলা থাকায় সকাল থেকে ফতুল্লা বিসিক শিল্পনগরী ও বন্দর এলাকায় কর্মমুখি মানুষের চাপ দেখা গেছে। যানবাহন সঙ্কট থাকায় অনেকেই পায়ে হেঁটে কর্মস্থলে যোগ দিয়েছেন।

অন্যদিকে জেলা সিভিল সার্জন অফিস জানিয়েছে, ক্রমান্বয়ে জেলায় করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে। বাড়ছে আক্রান্তের সংখ্যা। রোববার করোনায় একজন নারীর মৃত্যুও হয়েছে।

রোববার দুপুরে মাঠে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সাথে কথা বলেন সেনাবাহিনীর কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল একেএম সাজেদুল ইসলাম। এসময় তিনি সাংবাদকিদের মাধ্যমে সাধারণ মানুষকে আরও সচেতন হবার আহবান জানান।

তিনি বলেন, নারায়ণগঞ্জ একটি হটস্পট। সবাইকে আরও সচেতন হয়ে এ পরিস্থিতি মোকাবেলা করতে হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..