• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ আয়োজন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ফাতেমা তুজ জোহরা জান্নাতের ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া প্রার্থনা না:গঞ্জ সিভিল সার্জন ওএসডি হলেও ডা. আতিকুল বারী ও ডা.মোঃ আমিনুল বহাল তবিয়তে নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ’র শুভেচ্ছা ও অভিনন্দন নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে হেলথ ক্যাম্প ও পোষ্য প্রাণী প্রদর্শনী

তাঁতজাত পণ্যের গুণগত মানোন্নয়নে কাজ করছে সরকার: মন্ত্রী গাজী

বিডিনিউজ আই ডেস্ক : / ৪৪৫ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

বিডি নিউজ আই, নরসিংদী: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ‘রূপকল্প-২০৪১’ সমানে রেখে সরকার তাঁত ও বস্ত্রখাতে নতুন নতুন উদ্ভাবনকে কাজে লাগিয়ে এ খাতকে আধুনিকায়নের উদ্যোগ গ্রহণ করছে। দেশে বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ, দক্ষ মানব সম্পদ সৃষ্টি, কর্মংস্থানের সুযোগ সৃষ্টি এবং রপ্তানি বৃদ্ধিতে বস্ত্র ও পাট মন্ত্রণালয় নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে নরসিংদীর মাধবদীতে বাংলাদেশ তাঁত বোর্ডের ক্লথ প্রসেসিং সেন্টার পরিদর্শনে গিয়ে মন্ত্রী একথা বলেন। এসময় সংসদ সদস্য তামান্না নুসরাত (বুবলী), বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. রেজাউল করিমসহ অনেকে উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, দেশের ক্ষুদ্র তাঁতীদের তাঁতজাত পণ্যের গুণগত মানোন্নয়নে কাজ করছে সরকার। এজন্য দেশের তাঁত সমৃদ্ধ অঞ্চলে ক্লথ প্রসেসিং সেন্টার (সিবিসি) স্থাপন করা হচ্ছে। এতে ক্ষুদ্র তাঁতীরা কম খরচে তাদের পণ্যর মান বাড়াতে সামর্থ্য হবে।

মন্ত্রী আরও বলেন, দেশে ও বিদেশে তাঁতজাত পণ্যের প্রসারে নতুন নতুন ডিজাইন উদ্ভাবনের জন্য ফ্যাশন ডিজাইন ও প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন করা হচ্ছে। তাঁত শিল্পের উন্নয়ন ও তাঁতীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের জন্য ঋণ বিতরণ কার্যক্রম চলমান রেখেছে সরকার।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..