• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
“শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত” – নারায়ণগঞ্জে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নারায়ণগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত দীর্ঘ ৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে ৬ষ্ঠ কাব ক্যাম্পুরীর মহা আয়োজন: ৭০ স্কুলের ৫৫০ শিক্ষার্থীর অংশগ্রহণ ফতুল্লায় কমর আলী স্কুলে বিশ্ব শিক্ষক দিবস পালিত নারায়ণগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত: গুণী ও শ্রেষ্ঠ শিক্ষকদের সম্মাননা প্রদান দুর্গাপূজায় গুজব ঠেকানোসহ ২৪০ মণ্ডপে শান্তিপূর্ণ উৎসবের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তার সকল প্রস্তুতি সম্পন্ন: এসপি হাবিবুর রহমান বিশ্ব বসতি দিবসে জলাবদ্ধতামুক্ত, পরিবেশবান্ধব ও পরিকল্পিত নারায়ণগঞ্জ গড়ার অঙ্গীকার ডিসি রায়হান কবিরের নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সকল ইউনিয়নে মশক নিধন অভিযান পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর: ডিসি জাহিদ মডেল নারায়ণগঞ্জ নির্মাণে এসপি হাবিবুর রহমানকে নিয়ে আশাবাদী জেলাবাসী

দীর্ঘ ৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে ৬ষ্ঠ কাব ক্যাম্পুরীর মহা আয়োজন: ৭০ স্কুলের ৫৫০ শিক্ষার্থীর অংশগ্রহণ

বিডিনিউজ আই ডেস্ক : / ২০ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

দীর্ঘ ৮ বছর বিরতির পর নারায়ণগঞ্জ সদর উপজেলায় আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে কাব ক্যাম্পুরী।

বাংলাদেশ স্কাউটস, নারায়ণগঞ্জ সদর উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির সভায় ৬ষ্ঠ কাব ক্যাম্পুরী আয়োজনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আজ সোমবার ৫-১০-২৬ ইংসদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা স্কাউটসের সভাপতি ও নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন।

আগামী ৫ নভেম্বর থেকে শিয়াচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৫ দিনব্যাপী এ কাব ক্যাম্পুরীর মহা আয়োজন অনুষ্ঠিত হবে।

এ আয়োজনে নারায়ণগঞ্জ সদর উপজেলার ৭০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৫৫০ জন কাব শিশু অংশগ্রহণ করবে। কাব ক্যাম্পুরীর মাধ্যমে শিশুদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, দায়িত্ববোধ, দেশপ্রেম, পারস্পরিক সহযোগিতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার পাশাপাশি স্কাউটিংয়ের আদর্শ ও চেতনা আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।

সভায় কাব ক্যাম্পুরী সফলভাবে আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিরাপত্তা, আবাসন, খাবার ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বলেন, “দীর্ঘ ৮ বছর পর ৬ষ্ঠ কাব ক্যাম্পুরী আয়োজন আমাদের জন্য অত্যন্ত আনন্দের। স্কাউটিং শিশুদের শুধু বইয়ের শিক্ষা নয়, বাস্তব জীবনের শিক্ষা দেয়। এই ক্যাম্পুরী শিশুদের মধ্যে নেতৃত্বগুণ, আত্মনির্ভরশীলতা ও দেশপ্রেম জাগ্রত করবে। আমরা ৫৫০ জন কাব শিশুর জন্য একটি নিরাপদ, শিক্ষণীয় ও আনন্দময় পরিবেশ নিশ্চিত করতে সকল প্রস্তুতি গ্রহণ করেছি। এটি নারায়ণগঞ্জ সদরের প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং স্কাউটিং কার্যক্রমকে আরও গতিশীল করবে।”

তিনি সংশ্লিষ্ট সকলকে ক্যাম্পুরী সফল করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..